ঢাকা ০২:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন আইনি যা সুবিধা সবই পাবেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে আহত বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বৈশ্বিক পোশাক রপ্তানিতে ভিয়েতনামের কাছে দ্বিতীয় স্থান হারিয়েছে বাংলাদেশ: বিজিএমইএর সাবেক সভাপতি সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫ দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

আম পাড়তে গিয়ে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক: 

মীরসরাইয়ে ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে আম পাড়তে গিয়ে পা পিছলে কলামের রডের ওপর পড়ে মাশরুর ওয়াসিফ রায়ান (৯) নামের এক মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে উপজেলার মিঠানালা ইউনিয়নে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। অবশেষে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে রাতে হাসপাতালে তার মৃত্যু হয়। বুধবার সকালে নিজ গ্রামে তার লাশ দাফন করা হয়।

নিহত মাশরুর ওয়াসিফ রায়ান মীরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসার পার্শ্ববর্তী হাজী বদরুল আলমের বাড়ির মুসলিম উদ্দিনের বড় ছেলে। সে স্থানীয় সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে ভবনের ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে আম পাড়ার চেষ্টা করছিল শিশু মাশরুর ওয়াসিফ রায়ান। আম পাড়ার একপর্যায়ে অসাবধানতাবশত রেলিং থেকে পা ছিটকে ভবনের ছাদের কলামের ওপর পড়ে যায় সে। এতে কলামের রড তার শরীরের ভেতর ঢুকে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন।

মিঠাছড়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাসুদুল করিম জানান, সন্ধ্যার দিকে শিশু মাশরুর ওয়াসিফ রায়ানকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরিবারের লোকজন জানান- শিশুটির পায়ুপথ হয়ে পেটে রড ঢুকে গেছে। এরপরও উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করা হয়। পরে সেখানে নেওয়া হলে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাফায়েত শিশুটিকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ডা. সাফায়েত বলেন, তার পায়ুপথ দিয়ে পেটে রড ঢোকার আলামত পাওয়া গেছে। হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকালে মিঠানালা গ্রামে তার দাফন সম্পন্ন হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন

আম পাড়তে গিয়ে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ০৮:৪০:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬