ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিড-ডে মিলের খাবার খেয়ে শিক্ষার্থীদের অসুস্থতার অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক: 

মাদারীপুরের সদরে মিড ডে মিল প্রকল্পের আওতায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ উঠেছে। বুধবার (৮ এপ্রিল) বিভিন্ন স্কুলে পরিবেশন করা খাবার খেয়ে অন্তত ১৫ শিক্ষার্থী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের অভিযোগ, উপজেলার খোয়াজপুর ইউনিয়নের কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে মেয়াদোত্তীর্ণ রুটি ও পচা ডিম বিতরণ করা হচ্ছিল। অনেক ক্ষেত্রে রুটি থেকে দুর্গন্ধ বের হচ্ছিল এবং সিদ্ধ ডিম থেকে পানি পড়ছিল। এসব খাবার খাওয়ার পরই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি নিয়ে একাধিকবার অভিযোগ করা হলেও, কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান সংশ্লিষ্টরা।

প্রকল্পের স্থানীয় ঠিকাদার রঞ্জু মুন্সি ও হান্নান কাজী নিম্মমানের খাবার সরবরাহ করেছেন অভিযোগ করেছেন তারা। তবে এ বিষয়ে তারা মুখ খুলতে রাজি হননি।

এই বিষয় ১৬৫ নম্বর পোকরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন চৌধুরী বলেন, বাচ্চাদের নিম্নমানের খাবার দেওয়া হয়েছিল। তখন আমরা আপত্তি জানিয়েছিলাম, কিন্তু আমাদের কথা শোনা হয়নি। এখন ওই নিম্নমানের রুটি খেয়ে বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছে।

এ বিষয়ে মাদারীপুর জেলা প্রশাসক মর্জিনা আক্তার বলেন, বিষয়টি দায়িত্বপ্রাপ্ত অফিসাররা আমাকে অবহিত করেছে। বাচ্চাদের খাবার সরবরাহে কোনো অনিয়ম বরদাশত করা হবে না। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে দিয়ে পরীক্ষা করানো হবে। যারা নিম্নমানের খাবার পরিবেশন করেছে তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মিড-ডে মিলের খাবার খেয়ে শিক্ষার্থীদের অসুস্থতার অভিযোগ

আপডেট সময় ০৬:১৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬