ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘মিত্র ইরান’ থেকে দূরে সরে যাচ্ছে উত্তর কোরিয়া, চাঞ্চল্যকর দাবি সিউলের

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

দীর্ঘদিনের মিত্র ইরান থেকে ধীরে ধীরে দূরত্ব তৈরি করছে উত্তর কোরিয়া। ভবিষ্যতে যুক্তরাষ্ট্র-এর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ খোলা রাখতেই পিয়ংইয়ং এই কৌশল নিচ্ছে- এমনই চাঞ্চল্যকর দাবি করেছে দক্ষিণ কোরিয়া।

সোমবার দেশটির গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস (এনআইএস)-এর বরাত দিয়ে এ তথ্য জানান আইনপ্রণেতা পার্ক সুন-ওন। তিনি বলেন, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত উত্তর কোরিয়া ইরানকে কোনো অস্ত্র বা সামরিক সরঞ্জাম সরবরাহ করেনি। একই সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিমান হামলায় নিহত হওয়ার পরও পিয়ংইয়ং কোনো শোকবার্তা প্রকাশ করেনি।

এছাড়া খামেনির ছেলে মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পরও সিউলের পক্ষ থেকে কোনো অভিনন্দন বার্তা পাঠানো হয়নি বলে জানানো হয়।

এনআইএস আরও জানায়, যেখানে চীন ও রাশিয়া নিয়মিত বিবৃতি দিচ্ছে, সেখানে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত মাত্র দুটি তুলনামূলক ‘নরম’ বিবৃতি দিয়েছে। এতে দেখা যাচ্ছে, পিয়ংইয়ং সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্প-এর সরাসরি সমালোচনা এড়িয়ে চলার নীতি অনুসরণ করছে।

গোয়েন্দা সংস্থার মূল্যায়নে বলা হয়েছে, সম্ভাব্য কূটনৈতিক সুযোগ তৈরির লক্ষ্যে এই সংযত অবস্থান নিচ্ছে উত্তর কোরিয়া। বিশেষ করে শি জিনপিং ও ট্রাম্পের মধ্যে সম্ভাব্য বৈঠক সামনে রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে পিয়ংইয়ং।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘মিত্র ইরান’ থেকে দূরে সরে যাচ্ছে উত্তর কোরিয়া, চাঞ্চল্যকর দাবি সিউলের

আপডেট সময় ০১:২০:২৬ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬