ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরানের পুলিশের গুলিতেই বিধ্বস্ত মার্কিন শক্তিশালী হারকিউলিস

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

যুক্তরাষ্ট্রের আরেকটি যুদ্ধবিমান ধ্বংস করেছে ইরান। গত ৩ এপ্রিল ইরানে ভূপাতিত হওয়া মার্কিন এফ-১৫ জেটের নিখোঁজ পাইলটকে উদ্ধার করতে গেলে দক্ষিণাঞ্চলীয় শহর ইসফাহানে সেটিকে লক্ষ্যবস্তু করা হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

আইআরজিসি আজ রোববার (৫ এপ্রিল) জানায়, ইসফাহানে ভূপাতিত হওয়া মার্কিন বিমানটি ছিল একটি সি-১৩০ হারকিউলিস। এটি নিখোঁজ মার্কিন বিমান সেনাকে খুঁজে বের করার অভিযানে নিয়োজিত ছিল।

ইরানের ফার্স নিউজ এজেন্সি জানায়, ‘ফারাজ রেঞ্জার্স’ নামক একটি পুলিশ কমান্ডো ইউনিট বিমানটি ধ্বংস করেছে এবং এটি ছিল একটি সি-১৩০ ক্লাসের বিমান।

প্রতিবেদনে আরও বলা হয়, বিমানটি ‘পবিত্র ভূমিতে অনধিকার প্রবেশকারী দুষ্ট আক্রমণকারীদের রসদ সরবরাহ করছিল।’

সি-১৩০ হারকিউলিসের কাজ কী:

লকহিড সি-১৩০ হারকিউলিস হলো যুক্তরাষ্ট্র নির্মিত বিশ্ববিখ্যাত চার ইঞ্জিনের টার্বোপ্রপ সামরিক পরিবহন বিমান। এটি মূলত কৌশলগত কার্গো বা মালপত্র পরিবহন, প্যারাট্রুপার ড্রপিং এবং জরুরি উদ্ধার অভিযানের জন্য পরিচিত।

১৯৫৪ সালে প্রথম উড্ডয়নের পর থেকে এটি সবচেয়ে দীর্ঘ সময় ধরে উৎপাদনে থাকা সামরিক বিমান, যা বর্তমানেও ৬০টির বেশি দেশে সক্রিয় রয়েছে।

সামরিক কৌশলগত এই পরিবহণ বিমানের প্রধান কাজ সৈন্য পরিবহন, কার্গো ড্রপ, বিমান থেকে চিকিৎসা অভিযান, দুর্যোগ ত্রাণ ও অগ্নিনির্বাপণ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইরানের পুলিশের গুলিতেই বিধ্বস্ত মার্কিন শক্তিশালী হারকিউলিস

আপডেট সময় ১২:৪০:৩৭ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬