ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

দুর্যোগের কবলে মমতার হেলিকপ্টার

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

প্রবল ঝড়বৃষ্টির কারণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার ফের বিপাকে পড়েছে। মুর্শিদাবাদের বড়ঞায় জনসভা শেষে নবগ্রামের উদ্দেশে রওনা দিলেও প্রতিকূল আবহাওয়ার কারণে নির্ধারিত স্থানে অবতরণ করা সম্ভব হয়নি। পরে পাইলট ঝুঁকি এড়িয়ে হেলিকপ্টারটি বড়ঞাতেই ফিরিয়ে আনেন। সেখান থেকে সড়কপথে নবগ্রামের উদ্দেশে রওনা হন মুখ্যমন্ত্রী।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, বুধবার দুপুর ২টা ১০ মিনিটে বড়ঞা থেকে হেলিকপ্টারে নবগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করেন মুখ্যমন্ত্রী। বড়ঞায় তখন আবহাওয়া স্বাভাবিক থাকলেও নবগ্রামে পৌঁছানোর সময় খারাপ আবহাওয়ার মুখে পড়ে হেলিকপ্টারটি। নিরাপত্তার স্বার্থে পাইলট অবতরণের চেষ্টা না করে সেটিকে ঘুরিয়ে আবার বড়ঞায় নিয়ে আসেন এবং সেখানেই অবতরণ করানো হয়।

প্রতিকূল আবহাওয়ার কারণে নবগ্রামের জনসভা বাতিল হওয়ার কথা শোনা গেলেও পরে জানা যায়, মুখ্যমন্ত্রী সড়কপথেই সভাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।

এর আগেও সম্প্রতি দুর্যোগের কবলে পড়েছিল মুখ্যমন্ত্রীর বিমান। গত বৃহস্পতিবার বীরভূমের দুবরাজপুরে সভা শেষে অন্ডাল বিমানবন্দর থেকে কলকাতায় ফেরার পথে তার বিমান নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি। বিকালের দিকে কলকাতা ও আশপাশের এলাকায় হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হলে বিমানবন্দরে অবতরণে বিঘ্ন ঘটে।

প্রতিবেদনে বলা হয়, একাধিকবার অবতরণের চেষ্টা করা হলেও আবহাওয়া অনুকূলে না থাকায় তা সম্ভব হয়নি। পরে প্রায় দেড় ঘণ্টা আকাশে চক্কর কাটার পর বিকাল ৫টা ১৯ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে। পরদিন পাইলটদের দক্ষতার প্রশংসা করেন মুখ্যমন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের জবাবের অপেক্ষায় ইরান: কাতারের মধ্যস্থতা

দুর্যোগের কবলে মমতার হেলিকপ্টার

আপডেট সময় ০৭:০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬