ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

“সুস্থ সন্তান পেতে হলে আমিষ খাবেন না, সেক্স করবেন না!”

অাকাশ নিউজ ডেস্ক:

“সুস্থ সন্তান পেতে গর্ভাবস্থায় আমিষ খাবার পরিহার করুন। সংবরণ করুন যৌন চাহিদা।” ২১ জুন আন্তর্জাতিক যোগা ডে। তার আগে কেন্দ্রীয় যোগা ও ন্যাচেরোপ্যাথি গবেষণা পর্ষদের পক্ষ থেকে ‘মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার’ নামে এক বুকলেট প্রকাশ করে ধরানো হল এমনই নির্দেশিকা।

এমনকী, ওই বুকলেটে আরও বলা হয়েছে গর্ভাবস্থায় বাজে সংসর্গ ত্যাগ করতে হবে। লোভ, লালসা, চাহিদা, রাগ, ক্রোধ, ঘৃণা সব কিছু থেকে দূরে থাকতে হবে। তাব বদলে আধ্যাত্মিক চিন্তা করতে হবে, যা সন্তানের সুস্বাস্থ্যের জন্য উপযোগী। বুকলেটটি প্রকাশ করেন আয়ুশ মন্ত্রকের মন্ত্রী শ্রীপাদ নায়েক।
বুকলেটে প্রকাশিত এই ‘উপদেশ’ ঘিরে অচিরেই দেখা দেয় বিতর্ক। যদিও CCRYN-এর নির্দেশক ঈশ্বর এন আচার্য বলেন, “এটা শুধুমাত্র পরামর্শ মাত্র। কাউকেই এগুলো জোর করে মানতে বাধ্য করা হবে না।” সেইসঙ্গে তিনি এটাও বলেন যে, বুকেলেটে কোথাও গর্ভবতী মহিলাকে সেক্স থেকে বিরত থাকতে বলা হয়নি। শুধুমাত্র ‘চাহিদা ও লালসা’য় লাগাম টানতে বলা হয়েছে। তবে, এই পুরো বিষয়টাকেই শিশু ও স্ত্রীরোগ বিশেষজ্ঞরা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

“সুস্থ সন্তান পেতে হলে আমিষ খাবেন না, সেক্স করবেন না!”

আপডেট সময় ০৩:৫৬:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭