ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

‘সালমানকে আউট করা খেলাধুলার চেতনার বাইরে ছিল’

আকাশ স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ওয়ানডেতে সালমান আলী আগার রানআউট নিয়ে বিতর্ক থামার যেন নাম নেই। ঘটনাটি ঘিরে ক্রিকেট বিশ্ব যেন দুই ভাগে বিভক্ত। একদল মনে করছেন, নিয়ম অনুযায়ী মেহেদী হাসান মিরাজের রানআউটটি একেবারেই বৈধ। অন্যদিকে আরেক পক্ষের মতে, বাংলাদেশের অধিনায়ক হিসেবে মিরাজের এই কাজ ক্রিকেটীয় চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এই বিতর্কে সমালোচনামূলক অবস্থান নিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও সাবেক পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা। তার মতে, সালমান আসলে ভালো উদ্দেশ্য নিয়ে এগিয়েছিলেন, কিন্তু সেই চেষ্টারই মূল্য দিতে হয়েছে তাকে।

ঘটনাটি ঘটে গতকাল পাকিস্তানের ইনিংসের ৩৯তম ওভারে। তখন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগার জুটিতে পাকিস্তানের রান শতক ছাড়িয়ে যায়। দুজনই ছিলেন শক্ত ফর্মে। এমন সময় রিজওয়ান মিরাজের করা বলটি সামনে খেলেন এবং মিরাজ পা দিয়ে সেটি থামিয়ে দেন। নন-স্ট্রাইকার প্রান্ত ছেড়ে কিছুটা সামনে এগিয়ে ছিলেন সালমান আগা। বলটি তার কাছাকাছি চলে গেলে দুজনেই সেটি তুলতে হাত বাড়ান। তবে মিরাজ আগে বলটি কুড়িয়ে নিয়ে আন্ডারআর্ম থ্রো করে স্টাম্প ভেঙে দেন এবং সালমান রানআউট হন।

ঘটনার প্রতিক্রিয়ায় রমিজ রাজা বলেন, তিনি ভিন্ন ধরনের ক্রিকেট দর্শনে বিশ্বাস করেন। তার মতে, আধুনিক ক্রিকেটে দলগুলো সুযোগ পেলেই খুব আক্রমণাত্মক হয়ে ওঠে এবং এই রানআউটের ঘটনাটি খেলাধুলার চেতনার সঙ্গে পুরোপুরি মানানসই ছিল না।

তবে তিনি এটাও স্বীকার করেন যে, নিয়ম অনুযায়ী মিরাজ কোনো ভুল করেননি। রমিজের ভাষায়, মিরাজ নিয়মের ভেতরেই ছিলেন, কিন্তু আগার উদ্দেশ্য ছিল ইতিবাচক কিছু করা। তাই প্রতিপক্ষের সঙ্গে এমন আচরণ করা উচিত ছিল না বলে তিনি মনে করেন।

রমিজ আরও বলেন, আগার প্রতিক্রিয়াটি স্বাভাবিক ছিল, কারণ দুজন খেলোয়াড়ের উদ্দেশ্য ছিল ভিন্ন—একজন রানআউট করতে চেয়েছিলেন, আর অন্যজন বন্ধুত্বপূর্ণ আচরণ করতে চেয়েছিলেন। তবে তিনি এটাও মন্তব্য করেন যে, প্রতিযোগিতামূলক ক্রিকেটে বন্ধুত্বের খুব বেশি জায়গা থাকে না।

শেষে ঘটনাটির কড়া সমালোচনা করে তিনি বলেন, এই ঘটনার জন্য তিনি বাংলাদেশকে ১০০-এর মধ্যে মাত্র ১০ নম্বর দেবেন এবং তার মতে, বাংলাদেশ চাইলে আরও ভালো উদাহরণ সৃষ্টি করতে পারত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৪ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন অভিনেতা বিজয়েন্দ্র

‘সালমানকে আউট করা খেলাধুলার চেতনার বাইরে ছিল’

আপডেট সময় ০৩:৫০:০৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬