ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দোহায় বসছে আইসিসির পরবর্তী বোর্ড সভা

আকাশ স্পোর্টস ডেস্ক : 

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আগামী ২৫ থেকে ২৭ মার্চ কাতারের রাজধানী দোহায় আইসিসির পরবর্তী বোর্ড এবং কমিটি সভা অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছন।

এতে বলা হয়েছে, সভায় আইসিসির বোর্ড ডিরেক্টর, প্রধান নির্বাহী কর্মকর্তা, কমিটি সদস্য এবং জ্যেষ্ঠ নেতৃত্ব একত্রিত হবেন। সংস্থার চলমান গভর্ন্যান্স ক্যালেন্ডারের অংশ হিসেবে আয়োজিত সভাগুলোতে বৈশ্বিক ক্রিকেটের বর্তমান ও ভবিষ্যৎ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার একটি তাৎপর্যপূর্ণ সুযোগ করে দিবে।

কাতারের দোহায় বোর্ড সভা প্রসঙ্গে আইসিসি জানায়, দোহায় সভা আয়োজনের সিদ্ধান্তটি কাতারে ক্রিকেটের সঙ্গে আইসিসির ক্রমবর্ধমান সম্পৃক্ততা এবং দেশের বিস্তৃত ক্রীড়া পরিবেশকে প্রতিফলিত করে। কাতার ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং কাতার অলিম্পিক কমিটির সঙ্গে আইসিসির সহযোগিতা ও সমর্থনের ফলে কাতারে ক্রিকেট সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২০ সাল থেকে কাতারে ক্রিকেটে মোট অংশগ্রহণ ৪৪৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা মূলত নতুন ও তরুণ প্রজন্মের কাছে খেলাটি পরিচিত করার বিভিন্ন উদ্যোগের ফল। এই প্রবৃদ্ধির কেন্দ্রবিন্দুতে ছিল কাতার অলিম্পিক কমিটির স্কুল অলিম্পিক প্রোগ্রামে ক্রিকেট অন্তর্ভুক্তি, যা দেশজুড়ে স্কুল পর্যায়ে খেলাটিকে প্রতিষ্ঠিত করতে সহায়তা করেছে।

সাম্প্রতিক সময়ে আইসিসির ক্রিও ক্রিকেট ফেস্টিভ্যাল চালুর মাধ্যমে ক্রিকেটের পরিসর আরও বিস্তৃত হয়েছে। সর্বশেষ আসরে ২৮৭টি স্কুল দল অংশ নেয় এবং প্রায় ৯০ শতাংশ অংশগ্রহণকারী প্রথমবারের মতো ক্রিকেটের অভিজ্ঞতা লাভ করে।’

আইসিসি জানায়, ‘আইসিসি এই ধারাবাহিক অগ্রগতিকে উদীয়মান বাজারে কৌশলগত অংশীদারিত্ব ও তৃণমূল পর্যায়ে বিনিয়োগের মাধ্যমে খেলাটির বিকাশ ত্বরান্বিত করার একটি শক্তিশালী উদাহরণ হিসেবে দেখছে, যা ক্রিকেটের ক্রমবর্ধমান বৈশ্বিক গুরুত্বের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। দোহায় আইসিসির বোর্ড ও কমিটি সভা আয়োজন কাতারের আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ক্রমবর্ধমান ভূমিকার ইঙ্গিত দেয় এবং আইসিসি কাতার ক্রিকেট অ্যাসোসিয়েশন ও দেশের প্রধান ক্রীড়া অংশীজনদের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার একটি মূল্যবান সুযোগ সৃষ্টি করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দোহায় বসছে আইসিসির পরবর্তী বোর্ড সভা

আপডেট সময় ০৫:২০:১১ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬