ঢাকা ০২:১১ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৬৫ শতাংশ গ্রাহকের বিদ্যুৎ বিল বাড়েনি: তথ্য উপদেষ্টা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু বিদ্যুৎ-জ্বালানি খাতে আগের সরকারের চুরি ও পাচারের বোঝা বহন করতে হচ্ছে: তথ্যমন্ত্রী যুদ্ধ বিস্তারের ইঙ্গিত দিয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি ইরানের ভারতের ওপর নিষেধাজ্ঞার হুমকি উল্টো ফল দেবে: পুতিন যুক্তরাষ্ট্র আমাদের গণতন্ত্রে হস্তক্ষেপের চেষ্টা করছে: ব্রিটিশ প্রধানমন্ত্রী ইরানের কাছে এখনো ২২ শতাংশ ক্ষেপণাস্ত্র আছে: ট্রাম্প বিয়ের অনুষ্ঠানে রোস্ট নিয়ে সংঘর্ষ, আহত ৩ ডেঙ্গুর প্রভাব বাড়ার আগেই প্রতিহত করতে চাই: ডিএসসিসি প্রশাসক ডাক্তাররা আশঙ্কা করছেন এবারের ডেঙ্গুর রূপ হবে ভয়াবহ: স্বাস্থ্যমন্ত্রী

জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ না দেওয়ায় সংঘর্ষ, আহত ২২

আকাশ জাতীয় ডেস্ক :

বরিশালের মুলাদীতে জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ না দেওয়ার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ২২ জন আহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার দড়িচর লক্ষ্মীপুর গ্রামের মল্লিক বাড়িতে এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুরুতর চারজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

মুলাদী থানার ওসি আরাফাত জাহান চৌধুরী বলেন, জন্মদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে একই বাড়ির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানিয়েছেন, মুলাদী সদর ইউনিয়নের সদস্য সাকায়েত মল্লিকের ছেলের জন্মদিন উপলক্ষ্যে রবিবার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে একই বাড়ির বাসিন্দা কবির মল্লিককে আমন্ত্রণ দেওয়া হয়নি। তবে তার প্রতিপক্ষ জাহাঙ্গীর মোল্লাকে আমন্ত্রণ জানানো হয়।

অভিযোগ উঠেছে, এ বিষয়ে কেন্দ্র করেই কবির মল্লিক ক্ষিপ্ত হয়ে ওঠেন। অনুষ্ঠানের জন্য টানানো শামিয়ানাসহ মালামাল উঠান থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদের মধ্যে মনির মল্লিক, মিজান মল্লিক, মেজবা মল্লিকসহ চারজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৬৫ শতাংশ গ্রাহকের বিদ্যুৎ বিল বাড়েনি: তথ্য উপদেষ্টা

জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ না দেওয়ায় সংঘর্ষ, আহত ২২

আপডেট সময় ০৯:৩১:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬