ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

পুলিশ প্রশাসনে বিএনপি-শিবির বেশি: এইচ টি ইমাম

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন ‘পুলিশ প্রশাসনে ছাত্রলীগের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম; বরং বিএনপি ও শিবির কর্মীদের অনেকেই প্রশাসনে অফিসার পদে আছেন। রোববার রাত ১০টায় বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে এক টকশোয় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, উচ্চ পর্যায়ের কিছু অফিসার আছেন যারা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চিন্তাধারায় নেই এবং বিশ্বাস করেন না, পারলে বিরোধিতা করেন এমন লোকও সরকারে আছে। ’ খালিদ মহিউদ্দিনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে একমাত্র অতিথি ছিলেন এইচ টি ইমাম।

তিনি আরো বলেন, ‘২০০৯ সালে যখন শেখ হাসিনা সরকার গঠন করেছিলেন তখন কয়েক বছর বিএনপির থেকে বলা হতো প্রশাসন দলীয়করণ হচ্ছে। কিন্তু বিএনপি এখন এমন কথা একদম বলে না। এর কারণ কী? এখন প্রশাসনে পুলিশের বিভিন্ন জায়গায় পোস্টিং বদলি হচ্ছে সেগুলো বিএনপির মনমতোই হচ্ছে। ’

এদিকে বিএনপির মনমতো পক্ষ লোক নিয়োগ হচ্ছে বা এটি আওয়ামীকরণের কোনো প্রক্রিয়া হচ্ছে কিনা— এমন এক প্রশ্নের জবাবে এইচ টি ইমাম বলেন, ‘এটি কখনো হয় না। যে যেই মতাদর্শ নিয়ে চলাচল করে এবং বিশ্বাস করে সেখান থেকে সহজে কেউ বের হয়ে আসতে পারে না।

তবে আমি একটা ব্যাপার বিশ্বাস করি এবং প্রধানমন্ত্রীও বলেন ছাত্রজীবনে যে যাই করেছে সেটা এক ধরনের কথা। কিন্তু যারা রাজনীতি করবে তাদের সেই মতাদর্শে থাকতে হবে। তবে যখন সরকারি কর্মকর্তা হয়ে যাবে তখন তারা প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

পুলিশ প্রশাসনে বিএনপি-শিবির বেশি: এইচ টি ইমাম

আপডেট সময় ০৪:৫৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭