ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

রাশিয়ার সঙ্গে এস-৪০০ চুক্তি বাতিল করতে পারে তুরস্ক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, রাশিয়া তার অত্যাধুনিক এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তি সরবরাহ না করে তাহলে মস্কোর সঙ্গে এ সংক্রান্ত চুক্তি বাতিল করতে পারে আঙ্কারা। তিনি বলেছেন, সেক্ষেত্রে এস-৪০০’র পরিবর্তে অন্য কোনো দেশ থেকে ভিন্ন কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করবে তুরস্ক।

চাভুসওগ্লু তুর্কি দৈনিক ‘আকসাম’কে দেয়া এক সাক্ষাৎকারে আরো বলেছেন, তার দেশ এর আগে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যৌথভাবে উৎপাদনের ব্যাপারে মস্কোর সঙ্গে একটি নীতিগত সমঝোতায় পৌঁছেছিল। তিনি আরো বলেন, এখন রাশিয়া অসম্মতি জানালে অন্য কোনো দেশের সঙ্গে চুক্তি সই করবে তুরস্ক। কিন্তু এখন পর্যন্ত এ ব্যাপারে মস্কোর পক্ষ থেকে আঙ্কারা কোনো নেতিবাচক জবাব পায়নি।

রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনার ব্যাপারে আঙ্কারা ও মস্কোর মধ্যে চুক্তি সই হওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী এ প্রতিক্রিয়া জানালেন। ওই চুক্তি সইয়ের কয়েকদিন পর তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান একথাও জানিয়েছিলেন যে, ওই চুক্তির প্রথম কিস্তির টাকা রাশিয়াকে পরিশোধ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার সঙ্গে এস-৪০০ চুক্তি বাতিল করতে পারে তুরস্ক

আপডেট সময় ০১:২৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭