ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টিকিট ছাড়াই দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ

আকাশ স্পোর্টস ডেস্ক :

আগামীকাল শনিবার শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। কলম্বোর ঐতিহাসিক এসএসসি গ্রাউন্ডে উদ্বোধনী ম্যাচটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। দর্শকরা টিকিট ছাড়াই খেলাটি উপভোগ করতে পারবেন।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নেদারল্যান্ডস। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায়। একই দিনে আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেগুলো হলো ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড ও ভারত বনাম যুক্তরাষ্ট্র।

দর্শকদের জন্য এসএসসি গ্রাউন্ডের ৫ ও ৭ নম্বর গেট সকাল সাড়ে ৯টা থেকে খোলা থাকবে। যেহেতু প্রবেশ ফ্রি এবং আসনের সংখ্যা সীমিত, তাই খেলা শুরুর আগে পৌঁছানোর পরামর্শ দিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড।

২০২৬ সালের এই বিশ্বকাপটি ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করছে। টুর্নামেন্ট চলবে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

টিকিট ছাড়াই দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ

আপডেট সময় ০৮:২০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬