ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে যা বললেন কোচ সালাহউদ্দীন

আকাশ স্পোর্টস ডেস্ক :

দীর্ঘদিন ধরে জাতীয় দলে না খেললেও বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন সাকিব আল হাসান। সম্প্রতি বিসিবি তাকে আবার দলে ফেরানোর ঘোষণা দিয়েছে। পারফরমেন্স-ফিটনেস ঠিক থাকলে তাকে জাতীয় দলের জন্য বিবেচনা করতে পারবেন নির্বাচকরা।

জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দীনও জাতীয় দলে এখনো সাকিবের প্রয়োজনীয়তা অনুভব করেন। বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি টুর্নামেন্ট-পূর্ব সংবাদ সম্মেলনে কথা বলছিলেন ধূমকেতু একাদশের কোচ সালাহউদ্দীন।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেখুন, যদি কেউ বলে যে সাকিবকে আমি দলে চাই না, আমার মনে হয় সে তাহলে এখনো বোকার স্বর্গে বাস করছে।

তার এমন ভাবার কারণও ব্যাখ্যা করেছেন সালাহউদ্দীন, সবচেয়ে বড় জিনিস হচ্ছে, সাকিব থাকলে একটা দলে ভারসম্য চলে আসে। একটা বোলার, একটা ব্যাটসম্যান-আপনি দুই দিকেই পাবেন। দিন শেষে সাকিব কী রকম ফিট থাকে, সেটা একটা বড় ব্যাপার। কিন্তু তাকে যে কেউই চাইবে।

উল্লেখ্য, সাকিবের দেশে ফেরার পথে বড় বাধা তার রাজনৈতিক পরিচয়। জুলাই অভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন সাকিব। সরকার পতনের পর তার নামে হত্যা ও দুর্নীতির মামলা হয়েছে।

আইনি জটিলতা কাটিয়ে সাকিবের দেশে ফেরা এবং দেশের হয়ে খেলার পথ সুগম করতে সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে বিসিবি। সাকিবও এখন বাংলাদেশ দলে খেলতে আগ্রহী বলে জানিয়েছে বোর্ড।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পিরিট এয়ারলাইনস বন্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে আকাশপথে ভাড়া আকাশছোঁয়া

সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে যা বললেন কোচ সালাহউদ্দীন

আপডেট সময় ০৬:১৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬