ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড

আকাশ স্পোর্টস ডেস্ক : 

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৬তম আসর চলছে। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে তৃতীয়বারের মতো ফাইনালে উঠে গেল ইংল্যান্ড। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ৪ বার চ্যাম্পিয়ন হওয়া অস্ট্রেলিয়া ফাইনালের আগেই ছিটকে গেল।

১৯৯৮ সালে টুর্নামেন্টের দ্বিতীয় আসরে প্রথমবার ফাইনালে উঠে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠে ইংল্যান্ড। এরপর ২০২২ সালে ফাইনালে উঠলেও ভারতের বিপক্ষে হেরে যায় ব্রিটিশরা।

গতকাল জিম্বাবুয়ের বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৭৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ইংল্যান্ড। দলকে ফাইনালে তুলে দেওয়ার ম্যাচে ১০৭ বলে ১৪টি চার আর এক ছক্কায় ১১০ রানের ইনিংস খেলেন অধিনায়ক টমাস রিউ। তার একার লড়াইয়ে চ্যালেঞ্জিং স্কোর গড়ে ইংল্যান্ড। এছাড়া ৪০ রান করেন ক্যালেব ফ্যালকনার।

টার্গেট তাড়া করতে নেমে অধিনায়ক ওলিভার প্যাকের সেঞ্চুরির পরও ৪৭.৩ ওভারে ২৫০ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। দলের হয়ে ৮৮ বলে ১০টি চার আর এক ছক্কায় ১০০ রান করেন ওলিভার। এছাড়া ৪৭ রান করেন নীতেশ স্যামুয়েল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পিরিট এয়ারলাইনস বন্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে আকাশপথে ভাড়া আকাশছোঁয়া

অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড

আপডেট সময় ০২:২০:১১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬