ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আইসিসিকে নিরপেক্ষতা প্রমাণের আহ্বান আফ্রিদির

আকাশ স্পোর্টস ডেস্ক : 

পাকিস্তান টি২০ বিশ্বকাপ খেলবে, কিন্তু ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষের ম্যাচটি খেলবে না। পাকিস্তান সরকারের এ সিদ্ধান্তের জের ধরে আইসিসিকে নিরপেক্ষতা প্রমাণের আহ্বান জানিয়েছেন শহিদ আফ্রিদি।

নিজের এক্স হ্যান্ডলে আফ্রিদি লেখেন, ‘আমি সবসময়ই বিশ্বাস করেছি, রাজনীতি যেসব দরজা বন্ধ করে দেয়, ক্রিকেট সেগুলো খুলতে পারে। এটা দুঃখজনক যে টি২০ বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান। আমি সরকারের এ সিদ্ধান্তের পক্ষে আছি। আইসিসির জন্য এখনই সময় নেতৃত্বের প্রমাণ দেখানোর। শুধু বিবৃতির মাধ্যমে নয়; বরং সিদ্ধান্তের মাধ্যমে প্রমাণ করতে হবে যে প্রতিটি সদস্যের প্রতি তারা নিরপেক্ষ, স্বাধীন ও ন্যায্য।’ রশিদ লতিফও পাকিস্তান সরকারের সিদ্ধান্তের সমর্থন করছেন, ‘পাকিস্তান সাধারণত এমন কঠিন সিদ্ধান্ত নেয় না। এ সিদ্ধান্তের বড় প্রভাব পড়তে পারে, শাস্তিও পেতে হতে পারে। কিন্তু পিসিবি শাস্তির ভয়ে ভীত নয়। এ বছরই ইংল্যান্ডে নারী টি২০ বিশ্বকাপ রয়েছে। ২০২৮ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ভারত। তাই বোঝা যাচ্ছে, এর প্রভাব এখনই শেষ হচ্ছে না। গভীর চিন্তাভাবনা করেই এ সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।’

ভারতীয় কংগ্রেস নেতা শশী থারুর মুস্তাফিজকে বাদ দেওয়ার প্রসঙ্গ টেনে বলেন, ‘খেলাধুলাকে এভাবে রাজনৈতিক রূপ দেওয়াটা খুবই লজ্জাজনক। আমি মনে করি, মুস্তাফিজুরকে কলকাতায় খেলার চুক্তি থেকে বঞ্চিত করা ঠিক হয়নি।’ ওই ঘটনার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলেও মনে করছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পিরিট এয়ারলাইনস বন্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে আকাশপথে ভাড়া আকাশছোঁয়া

আইসিসিকে নিরপেক্ষতা প্রমাণের আহ্বান আফ্রিদির

আপডেট সময় ০৮:৩৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬