ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিশ্বকাপের ৪ দিন আগে দল ঘোষণা করল শ্রীলঙ্কা

আকাশ স্পোর্টস ডেস্ক :

টি-টোয়েন্টি বিশ্বকাপের আর ৪ দিনের মতো বাকি। ঠিক এই সময়ে এসে চূড়ান্ত দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। গতকাল সোমবার ১৫ সদস্যের এই দল ঘোষণা করে দেশটির ক্রিকেট বোর্ড।

এই বিশ্বকাপ শ্রীলঙ্কা ও ভারত যৌথভাবে আয়োজন করবে। টুর্নামেন্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি। শেষ হবে ৮ মার্চ।

২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কা দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার দাসুন শানাকা। দলে আছেন অভিজ্ঞ ব্যাটার কুশল মেন্ডিস, কুশল পেরেরা ও চারিথ আসালাঙ্কা।

দলের অলরাউন্ডার বিভাগকে শক্তিশালী করবেন সাবেক অধিনায়ক ওয়ানিন্দু হাসরাঙ্গা। তার সঙ্গে আছেন কামিন্দু মেন্ডিস ও দুনিথ ভেল্লালাগে। পেস আক্রমণে থাকছেন দুশমন্ত চামিরা ও মাথিশা পাথিরানা। স্পিন বিভাগে বিশেষ দায়িত্ব পালন করবেন মাহিশ থিকশানা।

শ্রীলঙ্কা গ্রুপ ‘বি’-তে খেলবে। তারা ৮ ফেব্রুয়ারি কলম্বোতে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে। এরপর দল যাবে পাল্লেকেলে। সেখানে ১২ ফেব্রুয়ারি ওমানের বিপক্ষে এবং ১৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৯ ফেব্রুয়ারি কলম্বোতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে সহ-আয়োজক শ্রীলঙ্কা।

এদিকে শ্রীলঙ্কা এখন ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে। সিরিজে সফরকারীরা ২-০ ব্যবধানে এগিয়ে আছে। শেষ ম্যাচটি মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

শ্রীলঙ্কা দল:
দাসুন শানাকা, পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, কুশল জনিথ পেরেরা, চারিথ আসালাঙ্কা, জনিথ লিয়ানাগে, পাভান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলালাগে, মাহিশ থিকশানা, দুশমন্তা চামিরা, মাথিশা পাথিরানা ও ইশান মালিঙ্গা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পিরিট এয়ারলাইনস বন্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে আকাশপথে ভাড়া আকাশছোঁয়া

বিশ্বকাপের ৪ দিন আগে দল ঘোষণা করল শ্রীলঙ্কা

আপডেট সময় ০২:৩৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬