ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

‘পাগলের সংখ্যা বাড়ছে, কেউ তো ডিভোর্স লেটারও দেখতে চায়’:ওমর সানী

আকাশ বিনোদন ডেস্ক :

বেশকিছুদিন ধরে সামাজিক মাধ্যমে গুজব- ভেঙে গেছে ওমর সানী ও মৌসুমীর সংসার। বিপরীতে মৌসুমী নাকি বিয়ে করেছেন এক নির্মাতাকে! এসব গুজবে মৌসুমী কথা না বললেও বিরক্তি প্রকাশ করেছেন অভিনেতা ওমর সানী। সম্প্রতি একটি চলচ্চিত্রসংশ্লিষ্ট অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ বিষয়ে মুখ খোলেন তিনি।

ওমর সানী বলেন, ‘অনেকে বলে, আমরা সেপারেট হয়ে গেছি, এরকম নানা কথা শুনি। এসব নিয়ে আমরা চিন্তিত নই। কিন্তু কিছু বাজে মানসিকতার মানুষ আছে, যারা অসভ্যের মতো এমন কথা বলে। অসভ্যের মতো কিছু মানুষ মনে করে আমরা আলাদা হয়ে গেছি।’

এর আগে দেশের একটি টেলিভিশনের পডকাস্ট অনুষ্ঠানে একই ধরনের প্রশ্নের মুখোমুখি হয়ে ওমর সানী বলেন, ‘অনেকেই নিজেকে জ্যোতিষী ভাবেন। কেউ হাত দেখে ভবিষ্যৎ বলে দেন। যার যা ইচ্ছা, তাই বলে। পাগলের সংখ্যাও দিন দিন বাড়ছে। কেউ কেউ তো ডিভোর্স লেটারও দেখতে চায়। এসব নিয়ে আর কিছু বলার নেই।’

তিন বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মৌসুমী। দেশটির নিউ জার্সিতে অবস্থানরত মায়ের অসুস্থতা আর মেয়ের পড়াশোনার কারণে পরিবারকে সময় দিচ্ছেন।

বিষয়টি উল্লেখ করে ওমর সানী বলেন, ‘সবার জানার জন্য বিষয়টা পরিষ্কার করা দরকার। আমার শাশুড়ি দীর্ঘদিন ধরে অসুস্থ। মায়ের পাশে থাকার জন্যই মৌসুমী সেখানে আছে। আমাদের মেয়েও যুক্তরাষ্ট্রে থাকে, তাদের দেখাশোনা করাটাও জরুরি। পরিবারের জন্য সময় দেওয়া এবং ত্যাগ স্বীকার করাটা খুব গুরুত্বপূর্ণ।’

নব্বই দশকের জনপ্রিয় এই নায়ক বলেন, ‘আমি জানি, মায়ের জন্য মৌসুমী অনেক কষ্ট করছে। আমরা প্রতিদিনই ফেসবুক গ্রুপে এসব নিয়ে কথা বলি। খুব শিগগিরই আমাদের দেখা হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘পাগলের সংখ্যা বাড়ছে, কেউ তো ডিভোর্স লেটারও দেখতে চায়’:ওমর সানী

আপডেট সময় ০৭:৩২:৪০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬