ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেল শিশু, চলছে উদ্ধার চেষ্টা

আকাশ জাতীয় ডেস্ক : 

চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে একটি গভীর নলকূপের গর্তে পড়ে গেছে তিন বছর বয়সী এক শিশু। বুধবার বিকেল ৪টার দিকে শিশুটি তার বাড়ির পাশে থাকা গভীর নলকূপের গর্তে পড়ে যায়।

আটকা পড়া শিশুটির নাম মিসবাহ।

ফায়ার সার্ভিসের একাধিক টিম উদ্ধার কাজ পরিচালনা করছে। তবে বুধবার রাত ৮টা ৪০ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত বাচ্চাটি উদ্ধার করা হয়নি বলে জানা যায়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, বুধবার বিকেলে শিশুটি তার বাড়ির পাশে থাকা গভীর নলকূপের গর্তে পড়ে যায়। তবে গর্তে বাচ্চার অস্তিত্ব আছে। কিন্তু কিভাবে শিশুটি গর্তে পড়ে গেছে, তা এখনও জানা যায়নি। গর্তটি কতটা গভীর, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিসের একাধিক টিম উদ্ধার কাজ পরিচালনা করছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, স্থানীয় বাসিন্দারা বাঁশের লাঠি ব্যবহার করে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছেন। ভিডিওতে এক যুবককে শিশুটিকে বাঁশটি ধরে রাখতে বলতেও দেখা যায়।

উল্লেখ্য , এর আগে গত বছরের ২৩ ডিসেম্বর চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টেকপাড়া পুলিশ ক্যাম্প এলাকার একটি ইটভাটার মাটি কাটার গর্তে পড়ে রুমান হোসেন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়। নিহত রুমান ওই এলাকার বাসিন্দা আলাউদ্দিনের ছেলে।

তাছাড়া, গত বছরের ১১ ডিসেম্বরে রাজশাহীর তানোরে পরিত্যক্ত নলকূপের গভীর গর্তে সাজিদ নামের দুই বছর বয়সী এক শিশু পড়ে যায়। পরে ৩২ ঘণ্টা পর শিশু সাজিদকে মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেল শিশু, চলছে উদ্ধার চেষ্টা

আপডেট সময় ০৮:০০:০৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬