ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

শিমুল বিশ্বাসসহ বিএনপির ২৩ জনকে গ্রেপ্তারে পরোয়ানা

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর মিরপুর থানা এলাকায় নাশকতার দুই মামলায় বিএনপি নেতা শিমুল বিশ্বাসসহ ২৩ জনকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এই পরোয়ানা জারি করেন।

আদালতের সরকারপক্ষের কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল জানান, আজ মিরপুরের নাশকতার দুই মামলায় অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। বিচারক দুই মামলায় অভিযোগ গঠন করে শিমুল বিশ্বাসসহ পলাতক ২৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

পিপি আরো জানান, পরোয়ানা পাওয়া নেতাদের মধ্যে অন্যতম হলেন—মারুফ কামাল খান সোহেল, আজিজুল বারী হেলাল, সুলতান সালাউদ্দিন টুকু ও সাইফুল ইসলাম নীরব।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ১০ মার্চ বিএনপির ডাকা হরতাল-অবরোধে মিরপুর থানাধীন এলাকায় গাড়ি পোড়ানো, ভাঙচুর ও পুলিশের কর্তব্যকাজে বাধাদানের অভিযোগ এনে মামলা দায়ের করে পুলিশ।

পরবর্তী সময়ে ২০১৬ সালের ২৪ জুলাই বিএনপি নেতা আমান উল্লাহ আমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মারুফ কামাল খান সোহেলসহ ৪১ জনের ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করে মিরপুর থানা পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

শিমুল বিশ্বাসসহ বিএনপির ২৩ জনকে গ্রেপ্তারে পরোয়ানা

আপডেট সময় ০৪:৪০:৪৪ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০১৭