ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নির্বাচনে সেনা মোতায়েন চায় জাতীয় পার্টি

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণ এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সেনা মোতায়েনসহ ৮ দফা দাবি জানিয়েছে জাতীয় পার্টি। সোমবার রাজধানী আগারগাঁও নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে দলটি এ দাবি জানায়।

প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে জাতীয় পার্টির পক্ষে নেতৃত্ব দেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। ২৬ সদস্যের প্রতিনিধিদলে আরও অংশ নেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, জিএম কাদের, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি প্রমুখ।

দলসূত্রে জানা গেছে, সেনা মোতায়েন ছাড়াও দলটির প্রস্তাবের মধ্যে রয়েছে- নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনের কাজে কোনো হস্তক্ষেপ করতে পারবে না। নির্বাচনের তফসিল ঘোষণার পর সংসদ ভেঙে দিতে হবে। আনুপাতিক হারে সংসদে প্রতিনিধিত্বকারী সব দলের সদস্যকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে।

এ ছাড়া দলীয় প্রধানের সুপারিশের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের মন্ত্রী নিয়োগ করতে হবে। সিডিউল ঘোষণার পর জেলা-উপজেলা পর্যায়ে বিতর্কিত কর্মকর্তাদের মাঠে রাখা যাবে না। প্রার্থীর নির্বাচনী ব্যয় ৮ লাখ টাকা করতে হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে রাজনৈতিক দলগুলোর মতামত নিতে নির্বাচন কমিশন ধারাবাহিক সংলাপের আয়োজন করেছে। এরই অংশ হিসেবে জাতীয় পার্টি সংলাপে অংশ নিল সোমবার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নির্বাচনে সেনা মোতায়েন চায় জাতীয় পার্টি

আপডেট সময় ১২:৪৫:২০ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০১৭