ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শ্রীলংকায় শুটিং ফেলে কক্সবাজারে শাকিব খান

আকাশ বিনোদন ডেস্ক :

ঢালিউড কিং শাকিব খান এ মুহূর্তে আবু হায়াত মাহমুদ পরিচালিত সিনেমা ‘প্রিন্স’-এর শুটিং নিয়ে শ্রীলংকায় ব্যস্ত সময় পার করছেন। তবে হঠাৎ করেই শুটিং চলাকালীন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে দেশে ফিরেন অভিনেতা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখান থেকে কোনো বিরতি না নিয়েই ব্যক্তিগত হেলিকপ্টারে সরাসরি কক্সবাজারের উদ্দেশে রওনা দেন কিং খান।

এ অভিনেতার কক্সবাজারে পৌঁছানোর ভিডিও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ছড়িয়ে পড়েছে। এসকে ফিল্মসের অফিশিয়াল পেজে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, শাকিব খান হেলিকপ্টার থেকে নামার পর তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হচ্ছে। অভিনেতা নিজেও তার ভেরিফায়েড পেজ থেকে হেলিকপ্টারে চড়ার স্থিরচিত্র ও ভিডিও শেয়ার করে নেন। তার এ সফর ঘিরে ভক্ত ও অনুরাগীদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়।

অনেকের ধারণা, নতুন কোনো সিনেমা বা বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য এ সফর শাকিব খানের। তবে জানা গেছে, দেশের শীর্ষস্থানীয় একটি শিল্পপ্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে প্রতিষ্ঠানটির আয়োজিত একটি ইভেন্টে অংশ নিতেই এ সফর করেছেন কিং খান।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, কক্সবাজার সফরটি মাত্র একদিনের। নির্ধারিত অনুষ্ঠান শেষে শুক্রবার বিকালেই আবার ফিরে যাবেন শ্রীলংকায়। সেখানে পৌঁছে তিনি ‘প্রিন্স’ সিনেমার শুটিং ইউনিটে যোগ দেবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শ্রীলংকায় শুটিং ফেলে কক্সবাজারে শাকিব খান

আপডেট সময় ০৯:০৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬