ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী গ্রন্থাগারে ঢুকে শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ শুরু, আসবে ১.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বুদ্ধিজীবীরা: রাশেদ খাঁন ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র, চিকিৎসাসেবা হতে হবে রোগীবান্ধব: তথ্যমন্ত্রী

গ্রিনল্যান্ডের দাম ১ বিলিয়ন ডলার, ট্রাম্পের হয়ে ডেনমার্ককে পুতিনের খোঁচা

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

আর্কটিক অঞ্চলে ভূ-রাজনীতির ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গ্রিনল্যান্ড নিয়ে নজিরবিহীন মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার রাশিয়ার নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি জানান, যুক্তরাষ্ট্র যদি ডেনমার্কের কাছ থেকে এই দ্বীপটি কিনে নিতে চায় তবে তার মূল্য হতে পারে প্রায় ১ বিলিয়ন ডলার।

এই মূল্যায়নের স্বপক্ষে পুতিন ১৮৬৭ সালে রাশিয়ার কাছ থেকে আমেরিকার আলাস্কা ক্রয়ের ঐতিহাসিক উদাহরণ টেনে আনেন। তিনি বলেন, সে সময় আলাস্কা ৭.২ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল। বর্তমান সময়ে স্বর্ণের মূল্যমান ও ভৌগোলিক আয়তন বিবেচনা করলে গ্রিনল্যান্ডের দাম ১ বিলিয়ন ডলারের আশেপাশে হওয়া উচিত এবং আমেরিকার মতো দেশের জন্য এই অর্থ পরিশোধ করা কোনো কঠিন বিষয় নয়।

তবে কেবল দাম নির্ধারণ করেই ক্ষান্ত হননি রুশ প্রেসিডেন্ট। গ্রিনল্যান্ডের ওপর ডেনমার্কের দীর্ঘদিনের কর্তৃত্বকে তিনি অত্যন্ত নেতিবাচকভাবে চিত্রায়িত করেছেন। পুতিনের অভিযোগ, ডেনমার্ক সবসময় গ্রিনল্যান্ডের মানুষের সাথে ঔপনিবেশিক আচরণ করেছে। এই শাসন ছিল অত্যন্ত কঠোর ও নিষ্ঠুর।

পুতিন দাবি করেন, ডেনমার্ক ঐতিহাসিকভাবে এই দ্বীপটিকে একটি উপনিবেশ হিসেবে ব্যবহার করে আসছে। অথচ রাশিয়া এই পুরো বিবাদকে ওয়াশিংটন ও কোপেনহেগেনের মধ্যকার অভ্যন্তরীণ বিষয় বলে মনে করে এবং এতে মস্কোর সরাসরি কোনো স্বার্থ নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

গ্রিনল্যান্ডের দাম ১ বিলিয়ন ডলার, ট্রাম্পের হয়ে ডেনমার্ককে পুতিনের খোঁচা

আপডেট সময় ০৪:৫৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬