ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে

কারো প্ররোচনায় নয়, নিজ ইচ্ছাতেই অভিনয় ছাড়েন সানা খান

আকাশ বিনোদন ডেস্ক :

একসময়ের বলিউডের পরিচিত মুখ অভিনেত্রী সানা খান। ২০২০ সালে হঠাৎ করেই ইন্ডাস্ট্রির আলো-ঝলমলে জগত ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। এরপর মুফতি আনাস সায়েদকে বিয়ে করে সংসার এবং ধর্মীয় জীবনাচরণের দিকেই মনোনিবেশ করেন প্রাক্তন এই অভিনেত্রী।

এরপর থেকেই নানা সময়ে নেটিজেন ও সমালোচকেরা তাকে নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। সানাকে নিয়ে প্রশ্ন তুলেছে, স্বামীর কথায় প্রভাবিত হয়েই কি বলিউড ছেড়েছেন তিনি? এবার অভিনেত্রী নিজেই সেসব জল্পনার জবাব দিলেন। স্পষ্ট ভাষায় সানার উত্তর, তাকে কেউ ব্রেনওয়াশ করেননি। বলিউড ছেড়ে আধ্যাত্মিক জীবনের পথে হাঁটার সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ তার নিজের।

এই বিগ বস তারকার ভাষ্য, ‘কেউ কাউকে জোর করে বা সম্মতি ছাড়া ব্রেনওয়াশ করতে পারে না। আমি যা করেছি, নিজের ইচ্ছাতেই করেছি।’ সঙ্গে তার স্বামী মুফতি আনাস সায়েদ যে তাকে অভিনয় ছাড়তে কখনো বাধ্য করেননি সেটাও স্পষ্ট ভাষায় জানান সানা।

অভিনয় ছেড়ে দেওয়া প্রসঙ্গে সানা এর আগে বলেছিলেন- শান্তি, আধ্যাত্মিকতা এবং মানবসেবার পথেই তিনি নিজের ভবিষ্যৎ দেখতে চান। পাশাপাশি স্বামী তার সিদ্ধান্তকে সবসময়ই সমর্থন করেছেন ঠিক, কিন্তু কখনো তার উপর চাপিয়ে দেননি বলেও নানা সময়ে উল্লেখ করেছেন।

উল্লেখ্য, ‘বিগ বস ৬’-এ অংশগ্রহণ এবং ‘টয়লেট: এক প্রেম কথা’র মতো ছবির মাধ্যমে সানা বলিউডের পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। এছাড়া তিনি সালমান খানের ‘জয় হো’ সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘পরিস্থিতি খুবই ভয়াবহ, কিছুই খেতে পারছি না, চুলাও জ্বলছে না’

কারো প্ররোচনায় নয়, নিজ ইচ্ছাতেই অভিনয় ছাড়েন সানা খান

আপডেট সময় ০৫:১০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬