ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক : 

নেত্রকোণা-৪ (মদন–মোহনগঞ্জ–খালিয়াজুড়ি) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া তাহমিনা জামান শ্রাবণী তার প্রার্থিতা প্রত্যাহারের জন্য আবেদন করেছেন। তিনি ওই আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী।

শনিবার সকালে নেত্রকোণা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাহমিনা জামান শ্রাবণীর পক্ষে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জমা দেন তার সমর্থক মির্জা মুকুল।

নেত্রকোণার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে উল্লেখযোগ্য সংখ্যক ভোট পেয়েছিলেন তাহমিনা জামান শ্রাবণী।

নেত্রকোণা-৪ আসনে অন্য প্রার্থীদের মধ্যে আছেন- বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোখলেছুর রহমান এবং সিপিবির প্রার্থী জলি তালুকদার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পর্যটন খাতে বড় স্বপ্ন: লক্ষ্য জিডিপির ৭ শতাংশ অর্জন

প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী

আপডেট সময় ০৬:০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬