ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দলমতের ঊর্ধ্বে ত্রুটিহীন নির্বাচন উপহার দিতে হবে : ডিএমপি কমিশনারের

আকাশ জাতীয় ডেস্ক :  

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আসন্ন ত্রয়োদশ নির্বাচন ও গণভোটে দলমতের ঊর্ধ্বে থেকে একটি ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে।

বুধবার রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে গত বছরের ডিসেম্বরের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, নির্বাচনে আচরণবিধি লঙ্ঘিত হলে প্রার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে। তাই সবাই যেন আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করেন, সে বিষয়ে নজর রাখতে হবে।

তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠন যেন নির্বাচনী পরিবেশ বিনষ্ট করতে না পারে সেদিকেও খেয়াল রাখতে হবে। কোনো ঘটনাকে কেন্দ্র করে কেউ যেন কোনো রাজনৈতিক ফায়দা হাসিল করতে না পারে সে বিষয়ে নজর রাখতে হবে।

ডিএমপি কমিশনার বলেন, আসন্ন নির্বাচন ইতিহাসের অংশ হয়ে থাকবে। নির্বাচনে যেন কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ না ওঠে সে বিষয়ে সব পুলিশ সদস্যকে সতর্ক থাকতে হবে।

এসময় নির্বাচন উপলক্ষে বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি।

অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার আসন্ন নির্বাচন উপলক্ষে দিক নির্দেশনামূলক বক্তব্যে বলেন, দায়িত্বপ্রাপ্ত সব পুলিশ সদস্যকে নির্বাচনী আচরণ বিধিমালা মেনে দায়িত্ব পালন করতে হবে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এসএন মো. নজরুল ইসলাম পিপিএম বলেন, আসন্ন নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দলমতের ঊর্ধ্বে ত্রুটিহীন নির্বাচন উপহার দিতে হবে : ডিএমপি কমিশনারের

আপডেট সময় ০৮:২০:১৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬