ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিএসইর লেনদেন ১৬৬৯ কোটি টাকা ছাড়াল ভাঙ্গায় প্রাণঘাতী দুর্ঘটনা: মামলা হয়নি, ব্রেক ফেলকেই কারণ বলছে পুলিশ জলাবদ্ধ মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাদের সবাইকে দৌড়ের উপরে রেখেছেন প্রধানমন্ত্রী গুণগত ও পরিকল্পিত জনসংখ্যা একটি দেশের প্রধান সম্পদ ও শক্তি: রাষ্ট্রপতি দেশের স্বার্থ ক্ষুণ্ন করে আইএমএফের কোনো কর্মসূচিতে সরকার অংশ নেবে না : অর্থমন্ত্রী কানাডার টরন্টোতে বন্দুক হামলায় দুইজন নিহত, আহত ৬ শাহবাগে ফুটপাত থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ, দুই প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই ফিরুন’, হাসিনাকে আসিফ নজরুল

অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা থেকে যারা বিতাড়িত হয়েছে তারা বসে নেই : এম সাখাওয়াত

আকাশ জাতীয় ডেস্ক :

অভ্যুত্থানের মাধ্যমে যারা ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছেন- তারা বসে নেই বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। বুধবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সুজন আয়োজিত একটি গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এম সাখাওয়াত হোসেন বলেন, রাজনৈতিক দলগুলোর মন-মানসিকতা কী? তারা কি আগের মতোই থাকতে চায়, নাকি পরিবর্তন হতে চায়; সে ধরনের কোনো সুস্পষ্ট বক্তব্য আমরা কোনো রাজনৈতিক দলের কাছ থেকে এখনো শুনিনি। যদিও একটি নতুন রাজনৈতিক দল, যারা এই অভ্যুত্থানের সঙ্গে যুক্ত ছিল এনসিপি; তাদের কাছ থেকে কিছু কথা শুনেছি, কিন্তু বড় রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় আসবে বা যাবে বলে মনে হচ্ছে, তাদের কাছ থেকে সে ধরনের অঙ্গীকার এখনো পাইনি।

তিনি আরও বলেন, ইতোমধ্যে আমিও আপনাদের মতো অনেক গুঞ্জন শুনছি। নানা ধরনের ক্যাম্পেইন চলছে। যারা বিতাড়িত হয়েছে তারা বসে নেই। তারা সব ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছে। তাদের কাছে টাকা-পয়সা আছে, বিদেশি মদদও আছে।

নৌ পরিবহন উপদেষ্টা বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি গণভোটের বিষয়ে নির্বাচন কমিশনকে মাঠে নামতে হবে। এর জন্য যে সহযোগিতা প্রয়োজন, সরকার তা অবশ্যই করবে। সরকার তো নির্বাচন দিতে চায়, এটাই আমাদের চূড়ান্ত লক্ষ্য।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিএসইর লেনদেন ১৬৬৯ কোটি টাকা ছাড়াল

অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা থেকে যারা বিতাড়িত হয়েছে তারা বসে নেই : এম সাখাওয়াত

আপডেট সময় ০৪:৪০:৫০ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬