ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টানা তৃতীয়বারের মতো আফ্রিকা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট তোয়াদারা

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট নির্বাচনে ফোসন অসনজ তোয়াদারা আবারও জয়ী হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে বিশাল ব্যবধানে জয়লাভ করে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আরোহন করেছেন তিনি।

দেশটির জাতীয় নির্বাচনী কর্তৃপক্ষ সোমবার (৫ জানুয়ারি) নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করে জানিয়েছে, ৭৬ দশমিক ১৫ শতাংশ ভোট পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন তোয়াদারা। গত ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত এই নির্বাচনে ভোটার উপস্থিতির হার ছিল ৫২ দশমিক ৪২ শতাংশ।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ৬৮ বছর বয়সী এই প্রাক্তন গণিতবিদ আরও একবার দেশের শাসনভার গ্রহণ করতে যাচ্ছেন, যা দেশটিতে তার রাজনৈতিক প্রভাবের ধারাবাহিকতাকে আরও সুসংহত করল। দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে তোয়াদারা মূলত দেশের নিরাপত্তা পরিস্থিতিকে তার নির্বাচনী প্রচারণার প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। তিনি দাবি করেছেন যে, রুশ ভাড়াটে সেনা ও রুয়ান্ডার বিশেষ বাহিনীর সহায়তায় তোয়াদারা সক্ষম হয়েছেন দেশে সহিংসতা কমিয়ে আনতে। এছাড়া বেশকিছু বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে শান্তিচুক্তি সই করাও তার সাফল্যের অংশ হিসেবে দেখা হচ্ছে চলতি বছর।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টানা তৃতীয়বারের মতো আফ্রিকা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট তোয়াদারা

আপডেট সময় ১২:২০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬