ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভেনেজুয়েলার পর এবার ট্রাম্পের লক্ষ্যবস্তু কলম্বিয়া

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর এবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (৫ জানুয়ারি) গভীর রাতে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কলম্বিয়ায় সম্ভাব্য সামরিক অভিযানের ইঙ্গিত দেন।

ট্রাম্প অভিযোগ করেন, বামপন্থি নেতা গুস্তাভো পেত্রোর শাসনে কলম্বিয়া বর্তমানে চরম অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে।

তিনি পেত্রোকে একজন ‘অসুস্থ মানুষ’ হিসেবে অভিহিত করে দাবি করেন, কলম্বিয়া বর্তমানে যুক্তরাষ্ট্রে কোকেন উৎপাদন ও সরবরাহের প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট স্পষ্টভাবে জানিয়ে দেন, পেত্রো এভাবে বেশিদিন কর্মকাণ্ড চালিয়ে যেতে পারবেন না।

এক পর্যায়ে সাংবাদিকরা সরাসরি জানতে চান, যুক্তরাষ্ট্র কলম্বিয়াতেও সামরিক অভিযান চালাবে কি না। এর জবাবে ট্রাম্প বলেন, এ ধরনের পরিকল্পনা তার কাছে ইতিবাচক বা ‘ভালো’ মনে হচ্ছে। কলম্বিয়ার পাশাপাশি কিউবা নিয়েও নিজের মনোভাব ব্যক্ত করেছেন ট্রাম্প।

তিনি মনে করেন, কিউবার বর্তমান সরকারের পতনের জন্য হয়তো সরাসরি সামরিক হস্তক্ষেপের প্রয়োজন হবে না, কারণ দেশটি বর্তমানে তীব্র অর্থনৈতিক সংকটে জর্জরিত। ভেনেজুয়েলার তেল সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় কিউবা কার্যত দেউলিয়া হওয়ার পথে রয়েছে এবং যে কোনো সময় দেশটির অভ্যন্তরীণ কাঠামো ভেঙে পড়তে পারে। ট্রাম্পের দাবি, কিউবান-আমেরিকানরা এই সম্ভাব্য পরিবর্তনে অত্যন্ত আনন্দিত হবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভেনেজুয়েলার পর এবার ট্রাম্পের লক্ষ্যবস্তু কলম্বিয়া

আপডেট সময় ০১:২৩:২৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬