ঢাকা ০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাবতলী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ড কবে সরানো হবে, জানালেন মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল প্রাথমিক বিদ্যালয়ে ‘ম্যাথ ল্যাব’ প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার: ববি হাজ্জাজ বাংলাদেশ-ভারতের ব্যবসায়ীরা একসঙ্গে এগোতে চায় : মোহাম্মদ হাতেম কেবল চিকিৎসকদের দিয়ে স্বাস্থ্যখাত এগিয়ে নেওয়া সম্ভব নয় : স্বাস্থ্য প্রতিমন্ত্রী মস্কোর প্রধান তেল শোধনাগারে ফের ভয়াবহ হামলা ইউক্রেনের খুলনায় গৃহকর্মী নির্যাতনের মামলায় পুলিশ দম্পতি গ্রেফতার কারখানায় পানি পান করে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ ইরানের স্কুলে প্রাণঘাতী হামলা ‘যুদ্ধের ভুল’ : ট্রাম্প

রাজশাহীতে গুলি করে যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা

আকাশ জাতীয় ডেস্ক : 

রাজশাহীর বাঘা উপজেলায় গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি করে সোহেল রানাকে (৩৫) নামের এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাত ১ টারদিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশি ফতেপুর করালি নওশারার চরে এ ঘটনা ঘটেছে।

সোহেল রানা পলাশি ফতেপুর করালি নওশারার চরের কালু মন্ডলের ছেলে। দুর্বৃত্তদের গুলিতে সোহেল রানার স্ত্রী ও মেয়ে আহত হয়েছে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নিহত সোহেলের ভাই জানায়- রাতে সোহেল এবং তার স্ত্রী ঘরে ঘুমিয়ে ছিল। সন্ত্রাসীরা রাত ১ টার দিকে এসে টিনে কয়েকবার আঘাত করে বিকট শব্দ করে। এতে অনেকের ঘুম ভেঙে যায়। সবাই ছোটাছুটি শুরু করে। এ সময় সন্ত্রাসীরা বলে কেউ আসলে তাকে গুলি করা হবে। এরপরে তারা সোহেলের বাড়িতে ঢুকে পড়ে। এসয়ম সোহেলের স্ত্রী স্বামীকে রক্ষা করার জন্য কাথা কম্বল দিয়ে ঢেকে রাখার চেষ্টা করলেও সন্ত্রাসীরা টিন কেটে বেশ কয়েকটি গুলি করে। এসময় সোহেলের পেটে গুলি লাগে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সুপ্রভাত মন্ডল বলেন, আগের হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তরা রাতের আধারে বাড়িতে ঢুকে সোহেল রানাকে গুলি করে হত্যা করে। তার লাশ উদ্ধার করা হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হচ্ছে ময়নাতদন্তের জন্য। এ বিষয়ে মামলা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাবতলী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ড কবে সরানো হবে, জানালেন মন্ত্রী

রাজশাহীতে গুলি করে যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা

আপডেট সময় ০১:২২:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬