ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশ এখন পরিবর্তনের পথে এগিয়ে যাচ্ছে : উপদেষ্টা শারমীন

আকাশ জাতীয় ডেস্ক :  

সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়তে হবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনকল্যাণমূলক সেবা তৃণমূল পর্যায়ের অবহেলিত ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর দরজায় পৌঁছে দিতে হবে। তাহলেই মন্ত্রণালয়ের সুনাম ছড়িয়ে পড়বে।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের মধুমতি মিলনায়তনে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উদ্বোধন উপলক্ষে আয়োজিত ‘আত্ম অনুসন্ধান’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, সুশাসনই আমাদের লক্ষ্য; এ লক্ষ্যে গত দেড় বছরে মন্ত্রণালয়ের কাঠামো পরিবর্তন করে সুশাসন ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ শুরু করেছিলাম। দায়িত্ব পাওয়ার পর প্রকৃত ভাতা ভোগীদের ডাটাবেজ তৈরি করতে অনেক সময় লেগেছে। প্রকৃত ভাতাভোগীর কাছে ভাতা প্রাপ্তির এতদিন যে ত্রুটি ছিল তা সংশোধন করতে সময় লেগেছে। এতদিনের অনিয়ম এ সময়ের মধ্যে পুরোপুরি যাচাই-বাছায়ের তালিকা শেষ করতে পারেনি। তবে শুরু করে দিতে পেরেছি এবং ভাতাভোগীর তালিকা ৮০ ভাগ শেষ করতে পেরেছি। তারা নিয়মিত ভাতা পাচ্ছেন। এতিমখানাগুলোর এতিম বাচ্চাদের ডাটাবেজ তৈরি করা উদ্যোগ নিতে হবে। তাহলে সুষ্ঠুভাবে পর্যায়ক্রমে এতিমখানার ক্যাপিটেশন গ্র্যান্ড পৌঁছে দিতে পারব।

তিনি আরও বলেন, হিজড়া জনগোষ্ঠীর উন্নয়নে অনুদানের ব্যবস্থা করা হয়েছে এবং যৌনকর্মীদের বাচ্চাদের লেখাপড়ার জন্য বিশেষ অনুদানের ব্যবস্থা নেওয়া হয়েছে।

উপদেষ্টা বলেন, আমাদের সাহস থাকতে হবে অনিয়মগুলো তাড়ানোর। মনিটরিং সিস্টেম থাকতে হবে, তাহলে কাজের গুণগত পরিবর্তন বৃদ্ধি পাবে। বাংলাদেশ এখন বদলে যাওয়ার পথে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় সকাল সাড়ে ৯টায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা এবং বেলুন উড়িয়ে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬-এর উদ্বোধনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাংলাদেশ এখন পরিবর্তনের পথে এগিয়ে যাচ্ছে : উপদেষ্টা শারমীন

আপডেট সময় ১০:৩১:৩১ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬