ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রূপগঞ্জে যুবককে কুপিয়ে জখম, অভিযুক্তের বাড়িতে আগুন দিল আহতের স্বজনরা

আকাশ জাতীয় ডেস্ক :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবু হানিফ নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত শাহিন মিয়ার বাড়িতে অগ্নিসংযোগ করেছে আহতের স্বজনরা।

শনিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবু হানিফ উপজেলার ভুলতা ইউনিয়নের লাভরাপাড়া এলাকার ফালান মিয়ার ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও এলাকার লিয়াকত আলীর ছেলে শাহিন মিয়ার সাথে একই ইউনিয়নের লাভরাপাড়া এলাকার আবু হানিফের বাগ-বিতণ্ডা হয়। এরই জের ধরে শাহিন মিয়া ও তার লোকজন আবু হানিফকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে।

এ সময় আবু হানিফের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আবু হানিফের স্বজনরা ক্ষিপ্ত হয়ে শাহিনের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সার্কেলের এএসপি মেহেদী হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী পরিদর্শন করেছেন। আবু হানিফকে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহিনের বাড়িতে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রূপগঞ্জে যুবককে কুপিয়ে জখম, অভিযুক্তের বাড়িতে আগুন দিল আহতের স্বজনরা

আপডেট সময় ১০:১৫:২৫ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫