ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সঠিকভাবে কাজ করলে এক বছরের মধ্যেই নির্বাচন সম্ভব : মান্না

আকাশ জাতীয় ডেস্ক :

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ট্রানজিশন ফ্রম ফ্যাসিজম টু ডেমোক্রেসি যখন বলি— তখন একটা রোডম্যাপ দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কেউই কোনো রোডম্যাপের কথা বলছেন না। যথাযথ সংস্কার করে নির্বাচন দেওয়া প্রয়োজন। ঠিকমতো কাজ করলে এক বছরের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব।

সোমবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে রাষ্ট্র ভাবনা ও কাঙ্ক্ষিত বাংলাদেশ আয়োজিত ‘গুরুত্বপূর্ণ সংস্কার ও নির্বাচনের পথ নকশা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে মানুষের চেতনার যে উন্মেষ আমরা দেখেছি, তা অভূতপূর্ব। তবে সেই অভ্যুত্থান থেকে সৃষ্ট প্রত্যাশাগুলো পূরণে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। সংস্কারের এখন কী পরিস্থিতি? চারমাস একদিনে সংস্কার কতটুকু এগিয়েছে? আমি দেখি না। সংস্কার মানে গুণগত রূপান্তর। সামনে যে সময় আছে, তাতে কতটুকু করবেন?

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেন, গণঅভ্যুত্থানকে ভাগ করার কিছু নেই। ছাত্ররা করেছে না রাজনৈতিক দল করেছে, ইসলামিস্টরা করেছে না বামরা করেছে সবাই মিলে করেছে বলেই এটা গণঅভ্যুত্থান। এই অভ্যুত্থানের স্পিরিট সফল করতে হলে আরও অনেক দূর যেতে হবে।

সভাপতির বক্তব্যে সাবেক প্রতিমন্ত্রী ও রাষ্ট্রভাবনার প্রধান সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরেও আমাদের রাষ্ট্র নিয়ে ভাবতে হচ্ছে। আমরা মুক্তিযুদ্ধ এবং চব্বিশের অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আমাদের আগামীর বাংলাদেশ গড়তে হবে। যারা দেশের এই অবস্থার জন্য দোষী, তাদের দ্রুত বিচার করতে হবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলোর ক্ষেত্রে জানুয়ারির মধ্যে একমত হতে হবে।

এ সময় সভায় আরও বক্তব্য রাখেন কাঙ্ক্ষিত বাংলাদেশের আহ্বায়ক মো. আসাদুজ্জামান ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সঠিকভাবে কাজ করলে এক বছরের মধ্যেই নির্বাচন সম্ভব : মান্না

আপডেট সময় ০৮:২১:৫৯ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪