ঢাকা ০২:১৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বাংলাদেশের বিরুদ্ধে চীন-রাশিয়া থেকেও গুজব ছড়ানো হচ্ছে : শফিকুল আলম

আকাশ জাতীয় ডেস্ক :

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পাশাপাশি, চীন ও রাশিয়া থেকেও গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার সকালে ‘নতুন বাংলাদেশ অর্জন, চ্যালেঞ্জ এবং উত্তরণ’ শীর্ষক আলোচনায় এ মন্তব্য করেন তিনি।

শফিকুল আলম বলেন, বাংলাদেশ আফগানি রাষ্ট্র হয়ে যাচ্ছে বলে অনেকেই প্রোপাগান্ডা চালাচ্ছে। শুধু ভারত নয়, চীন ও রাশিয়া থেকেও গুজব ছড়ানো হচ্ছে। তাদেরকে স্বচক্ষে বাস্তবতা দেখে যাওয়ার জন্য বাংলাদেশে আমন্ত্রণ জানাই। তাদের উচিত এ দেশের মানুষের সঙ্গে কথা বলে বিভ্রান্তি দূর করা।

তিনি বলেন, গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকার কাজ চালিয়ে যাচ্ছে। শ্রম আইন পরিবর্তন ড. ইউনূসের একটা প্রধান কাজ। ৩১ ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশন প্রস্তাবনা জমা দেবে। তা নিয়ে রাজনৈতিক দলসহ সবার সঙ্গে আলোচনা করা হবে।

সংস্কার শেষেই জাতীয় নির্বাচন হবে জানিয়ে প্রেস সচিব আরও বলেন, সরকার সঠিক মানুষের হাতে সঠিক দায়িত্ব তুলে দেওয়ার কাজ করেছে। অর্থনৈতিক অবস্থা, ব্যাংকিং ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের বিরুদ্ধে চীন-রাশিয়া থেকেও গুজব ছড়ানো হচ্ছে : শফিকুল আলম

আপডেট সময় ০২:০৮:১৫ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪