ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

প্রথম নারী প্রেসিডেন্ট পেল নামিবিয়া

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

নামিবিয়ার ক্ষমতাসীন রাজনৈতিক দল এসডব্লিউএপিও’র সদস্য নেতুম্বো নান্দি নাদাইতওয়া দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

মঙ্গলবার দেশটির নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফলে এই তথ্য জানা যায়।

৭২ বছর বয়সী নান্দি নাদাইতওয়া বর্তমানে নামিবিয়ার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৯০ সালে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসন থেকে স্বাধীনতা অর্জনের পর ৩৪ বছর ধরে তার দল ক্ষমতায় রয়েছে।

নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফলে জানা যায়, নির্বাচনে তিনি প্রায় ৫৭ শতাংশ বৈধ ভোট পেয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচিত হতে ৫০ শতাংশ ভোটের প্রয়োজন হয়।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর নান্দি নাদাইতওয়া বলেন, ‘নামিবিয়ার জনগণ শান্তি এবং স্থিতিশীলতার পক্ষে ভোট দিয়েছেন।’

তিনি ষাটের দশকে এসডব্লিউএপিও দলে যোগ দেন। সে সময় দলটি স্বাধীনতার জন্য সংগ্রাম করছিল এবং স্বাধীনতাপ্রাপ্ত গণতান্ত্রিক যুগে তিনি বিদেশমন্ত্রীসহ বিভিন্ন শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন।

নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বি ছিলেন ইন্ডিপেন্ডেন্ট প্যাট্রিয়টস ফর চেঞ্জ (আইপিসি) দলের সদস্য প্যান্দুলেনি ইতুলা। নির্বাচনে তিনি ২৬ শতাংশ ভোট দ্বিতীয় অবস্থানে রয়েছে।

নামিবিয়ায় আলাদাভাবে জাতীয় পরিষদের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সেখানে এসডব্লিউএপিও ৯৬টি আসনের মধ্যে ৫১টি আসন জয়লাভ করেছে। অন্যদিকে আইপিসি ২০টি আসন পেয়ে বিরোধী দল হিসেবে জাতীয় পরিষদে থাকবে।

আইপিসি নির্বাচনের ফলাফল নিয়ে আদালতে চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছেন। তাদের দাবি, নির্বাচনী প্রক্রিয়া গভীরভাবে ত্রুটিপূর্ণ ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মামলার জটিলতা ও এআই বিতর্ক ছাপিয়ে শুটিংয়ে ফেরার বিনোদনচিত্র

প্রথম নারী প্রেসিডেন্ট পেল নামিবিয়া

আপডেট সময় ০১:৪৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪