ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিতর্কিত মন্তব্য করায় সাত ম্যাচ নিষিদ্ধ ফুটবলার

আকাশ স্পোর্টস ডেস্ক :

উরুগুয়ের তারকা ফুটবলার রদ্রিগো বেন্তানকুরকে সাত ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। এফএ’র নিযুক্ত একটি স্বাধীন কমিশন তদন্ত শেষে এই শাস্তির সুপারিশ করে। একইসঙ্গে তাকে প্রায় ১ লাখ ২৬ হাজার মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় কোটি টাকা জরিমানাও করা হয়েছে।

গত জুনে উরুগুয়ের একটি টেলিভিশন অনুষ্ঠানে নিজের টটেনহ্যাম সতীর্থ হিউন মিন-সনকে নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করে বসেন। সেখানে তার কাছে একজন টটেনহ্যাম খেলোয়াড়ের জার্সি চাইলে বেন্তানকুর মজার ছলে জিজ্ঞেস করেন, ‘সনির? দেখো এটা (জার্সি) সনির ভাইয়েরও হতে পারে। কারণ তাদের সবাইকে দেখতে একইরকম মনে হয়।’

এই মন্তব্যের পর সমালোচনার মুখে সনের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন বেন্তানকুর। এরপর তাদের একসঙ্গে টটেনহ্যামের হয়ে খেলতেও দেখা গেছে।

তবে ইংলিশ এফএ বিষয়টিকে ভালোভাবে নেয়নি। তারা গত সেপ্টেম্বরে বেন্তানকুরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। আর স্বাধীন কমিশনের তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এবার শাস্তি পেতে হলো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

বিতর্কিত মন্তব্য করায় সাত ম্যাচ নিষিদ্ধ ফুটবলার

আপডেট সময় ০৭:২১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪