ঢাকা ০৯:০০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিউইয়র্কে বিজনেস এক্সপো ২৩ নভেম্বর

আকাশ জাতীয় ডেস্ক :

বাংলাদেশে বিনিয়োগে আমেরিকানদের উৎসাহিত করা এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ব্যবসায়িক সম্পর্ক সুদৃঢ় করার অভিপ্রায়ে আগামী ২৩ নভেম্বর নিউইয়র্কে দিনব্যাপী ‘বিজনেস এক্সপো’তে বাংলাদেশ কন্স্যুলেট সর্বাত্মক সহায়তা দেবে।

ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ইউএসবিসিসিআই)-এর শীর্ষ কর্মকর্তারা ৫ নভেম্বর নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে এ নিয়ে এক মতবিনিময়ে মিলিত হন।

কৌশলগত এ আলোচনায় কনসাল জেনারেল নাজমুল হুদা, ডেপুটি কন্সাল জেনারেল এস এম নাজমুল হাসান ছাড়াও কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

বৈঠকে ইউএসবিসিসিআই সভাপতি লিটন আহমেদ-সহ বোর্ড সদস্য শেখ ফরহাদ, আহাদ আলী সিপিএ, ইসমাইল আহমেদ, মিলি এ ভূঁইয়া, রফিক খান এবং বদরুদ্দোজা সাগর উপস্থিত ছিলেন।

বৈঠকের মূল উদ্দেশ্য ছিল অর্থনৈতিক সম্পর্ককে শক্তিশালী করা এবং বাংলাদেশি-আমেরিকান সম্প্রদায়ের জন্য নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি করা। সে আলোকেই ইউএসবিসিসিআই বিজনেস এক্সপো ২০২৪-কে সফল করার অঙ্গীকার করেছেন কন্সাল জেনারেল। এই এক্সপো অভিবাসী এবং সংখ্যালঘু-মালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে সহায়তা প্রদান এবং উন্নয়নের সুযোগ তৈরি করতে মনোনিবেশ করবে বলে জানান ইউএসবিসিসিআই প্রেসিডেন্ট লিটন আহমেদ।

লিটন আহমেদ আরও জানান, এই এক্সপো-তে আইআরএস’র একজন কর্মকর্তা এবং সংখ্যালঘু নারী ব্যবসায়ীদেরকে ঋণ প্রদান কাজে নিয়োজিত একজন কর্মককর্তাও থাকবেন প্রবাসীদের নানা সমস্যা নিয়ে আলোকপাত করতে।

কন্সাল জেনারেল বলেছেন, ইউএসবিসিসিআই-এর সাথে আমাদের অংশীদারিত্ব এই উদ্যোগগুলোকে আরও সমৃদ্ধ করবে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং বাংলাদেশি-আমেরিকান ব্যবসায়িক সম্প্রদায়ের জন্য নতুন দরজা খুলে দেবে।

আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিউইয়র্কে বিজনেস এক্সপো ২৩ নভেম্বর

আপডেট সময় ১১:১২:২০ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪