ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ঢাকা শহরকে বাসযোগ্য করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে : ইশরাক

আকাশ জাতীয় ডেস্ক :

বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার আত্মীয় শেখ তাপস তার গুণ্ডাবাহিনী ও পুলিশ প্রশাসনকে ব্যবহার করে ফলাফল ছিনতাই করে অবৈধ মেয়র হয়ে ঢাকা শহরকে বসবাসের অযোগ্য হিসেবে গড়ে তুলেছিল। শহরকে ধ্বংসের জায়গায় নিয়ে গিয়েছে। আগামী প্রজন্মের কথা চিন্তা করে এ শহরকে বাসযোগ্য করতে হবে।

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন আয়োজিত স্মরণ সভার তিনি এ কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হাসিনার পতন হয়েছে। অনেকেই বলে এটা দ্বিতীয় স্বাধীনতা। আমার কাছে এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলার চেয়ে স্বৈরাচার মুক্ত হয়েছি বলা যুক্তিযুক্ত মনে হয়। আমরা স্বাধীনতা ফিরে পেয়েছি।

শুধু জাতীয় পর্যায়ে না, স্থানীয় পর্যায়েও ভোটের নামে আওয়ামী লীগ তামাশা করেছে বলে উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, আমরা দীর্ঘ ১৬ বছর লড়াই, সংগ্রাম করেছি। আমাদের হাজার হাজার ভাইয়েরা খুন হয়েছে, গুম হয়েছে, ক্রসফায়ারের শিকার হয়েছে। হ্যান্ডকাপ পরা অবস্থায় আমার ভাইদের ক্রসফায়ারে হত্যা করে রাস্তার ধারে, নদীর পাশে ফেলে রেখেছিলো।

তিনি বলেন, জুলাই বিপ্লবে বিএনপির ত্যাগ ও আন্দোলনের কর্মকাণ্ড কেউ অস্বীকার করতে পারবে না, কেউ মুছে ফেলতে পারবে না। বিএনপি ও ছাত্রদলের যে অবদান সেই অবদানকে পাস কাটানোর চেষ্টা চলছে। বি-রাজনীতিকরণের চেষ্টা কেউ কেউ শুরু করতে চাচ্ছেন।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য যুদ্ধ করেছিলেন এ দেশের সূর্য সন্তানেরা। সাদেক হোসেন খোকা ছিলেন, তাদের মধ্যে অন্যতম গেরিলা মুক্তিযোদ্ধা। কিন্তু আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে ধ্বংস করে বাকশাল কায়েম করেছিলো। দীর্ঘ ১৬ বছর গুম, খুন, নির্যাতনের মাধ্যমে বিরোধী মত দমন করে সেই পতিত আওয়ামী লীগ। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ পালিয়ে গেছে।

তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মী, সমর্থকরা এবার স্বৈরাচারের পতন ঘটিয়েছে দাবি করে ইশরাক বলেন, আগামী দিনেও এই তরুণ প্রজন্ম যে কোন ফ্যাসিবাদকে রুখে দেবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানবীর আহমেদ রবিন প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা শহরকে বাসযোগ্য করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে : ইশরাক

আপডেট সময় ০১:৫৭:১৪ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪