ঢাকা ০১:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

এক যুগ পর ঘরের মাঠে ভারতের সিরিজ হার, কিউইদের ইতিহাস

আকাশ স্পোর্টস ডেস্ক :

ঘরের মাঠে বরাবরই অপ্রতিরোধ্য ভারত। প্রায় এক যুগ ধরে নিজেদের মাটিতে টেস্ট সিরিজ হারের তিক্ত স্বাদ পেতে হয়নি রোহিত শর্মাদের। তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ভারতকে ৮ উইকেটে হারায় নিউজিল্যান্ড। দ্বিতীয়টিতেও লড়াই করে তারা। জয় পায় ১১৩ রানে। ফলে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় সফরকারীরা। সঙ্গে গড়ে ইতিহাসও। ভারতের মাটিতে এটি কিউইদের প্রথম সিরিজজয়।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ২৫৯ রান যোগ করে নিউজিল্যান্ড। জবাবে ১৫৬ রানেই গুটিয়ে যায় ভারত। পরে নিজেদের দ্বিতীয় ইনিংসে আরও ২৫৫ রান যোগ করে কিউইরা। ফলে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৫৯ রান। কিন্তু তৃতীয় দিনে সেই রান তুলতে পারেনি স্বাগতিকরা। গুটিয়ে যায় ২৪৫ রানেই।

তৃতীয় দিনের শুরুতেই দ্বিতীয় ইনিংস খেলা নিউজিল্যান্ড নিজেদের দলীয় সংগ্রহ দুইশ পার করে। এরপর দ্রুত উইকেট হারাতে থাকে তারা। শুরুটা হয় টম ব্লান্ডেলকে দিয়ে। জাদেজার বলে বোল্ড হয়ে তিনি ফেরেন ৪১ রানে। বাকি ২৪ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। কেবল অপরাজিত থাকেন গ্লেন ফিলিপস। ৮২ বলে ৪৮ রান করেন তিনি।

বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই রোহিত শর্মাকে হারায় ভারত। স্যান্টনারের বলে তিনি ক্যাচ দেন উইল ইয়ংকে। ফেরেন ৮ রান করে। এই বোলারের দারুণ বোলিংয়ে অবশ্য বাকিরাও ঠিকঠাক দাঁড়াতে পারছিলেন না। কেবল ইয়াশাসবি জায়সাওয়াল মারকুটে থেকে রান বাড়াচ্ছিলেন। অপরপ্রান্তে শুভমান গিল এসে ২৩ রান করে বিদায় নেন।

টিকতে পারেননি বিরাট কোহলিও। ৪০ বলে ১৭ রান করে উইকেট হারান তিনি। রিশভ পন্থ অবশ্য রানের খাতা খোলার আগেই রান আউট হয়ে বিদায় নেন। ৪১ বলে ৫০ স্পর্শ করা জায়সাওয়াল আশা জাগালেও তাকে টিকতে দেননি স্যান্টনার। তার বল ড্যারিল মিচেলের হাতে তুলে দিয়ে বিদায় নেন ভারতীয় ওপেনার। খেলে যান ৬৫ বলে ৭৭ রানের ইনিংস।

এরপর বাকিরা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। যদিও শেষদিকে লড়েন রবীন্দ্র জাদেজা। তিনি টিকে থাকেন শেষ পর্যন্ত। তবে আজাজ প্যাটেলের কাছে পেরে ওঠেননি। ৮৪ বলে তার ৪২ রানের ইনিংস শেষ হলে ইতিহাস গড়া হয় নিউজিল্যান্ডের। দলটির হয়ে একাই ৬ উইকেট তুলে নিয়েছেন স্যান্টনার। আজাজ দুটি ও গ্লেন ফিলিপস পান একটি উইকেট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে গোসলে নেমে নিখোঁজ বৃদ্ধার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

এক যুগ পর ঘরের মাঠে ভারতের সিরিজ হার, কিউইদের ইতিহাস

আপডেট সময় ০৬:৩৭:০৩ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪