ঢাকা ০১:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সাকিবের মতো হতে চান না মিরাজ

আকাশ স্পোর্টস ডেস্ক :

ঘটনাবহুল মিরপুর টেস্ট শেষ হয়ে গেল, কিন্তু দেশের মাটি থেকে সাকিব আল হাসানের বিদায় নেওয়া হলো না। হোম অব ক্রিকেটে তিনি ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন। কিন্তু নিরাপত্তা ইস্যুতে শেষ পর্যন্ত এই টেস্টে খেলতে পারেননি সাকিব।

যার কারণে সাকিবকে কেন্দ্র করে ম্যাচ শুরুর আগে স্টেডিয়াম এলাকায় ছিল উত্তেজনা। সাকিব বিরোধী ও সাকিব ভক্তরা দুই গ্রুপ মারামারিও করেছে। এমন উত্তেজনায় সেনাবাহিনী ও পুলিশকে ভূমিকা নিতে হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সাকিবের ভূমিকা নিয়েই মূলত অসন্তোষ ছিল অনেকের। শেষ পর্যন্ত এই অসন্তোষেই সাকিবের আর দেশে ফেরা হয়নি।

এতো নাটকীয়তার পরে বৃহস্পতিবার ম্যাচ শেষে সাকিবের ব্যাপারে মেহেদী হাসান মিরাজ বলেছেন, ‘সবার উচিত সাকিবের পাশে থাকা।’

সাকিবের দেশে আসতে না পারা নিয়ে মিরাজ বলেছেন, ‘সাকিব ভাইয়ের ইস্যুটা তো আমরা সবাই জানি। তিনি কেন আসেননি বা খেলতে পারেনি এটা আমার মনে হয় না কারও অজানা। অবশ্যই সাকিব ভাই একজন কিংবদন্তি খেলোয়াড়। তিনি বাংলাদেশের জন্য অনেক অর্জন করেছেন। আমরা সবাই এটা জানি। এটা অস্বীকার করতে পারবো না। ’

মিরাজ বলেন, ‘দেখুন একটা জিনিস কী। আপনারা সব সময় একটা কথা বলেন, সাকিব ভাইয়ের জায়গায় আমি। ব্যাটিংয়ে রানটা শুরু করেছি মাত্র ১-২ বছর। আপনি ধারাবাহিকভাবে রান করার ব্যাপারটা যদি দেখেন, সাকিব ভাই শুরু থেকে রান করেছেন। তাই সাকিব ভাইয়ের জায়গায় সাকিব ভাই। আমি আমার জায়গায়।

সতীর্থদের খারাপ সময়টাতে তার পাশে থাকার কথা জানিয়ে মিরাজ বলেছেন, ‘সাকিব ভাই একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। আমার কাছে মনে হয়, সবার তার পাশে থাকা উচিত।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে গোসলে নেমে নিখোঁজ বৃদ্ধার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়

সাকিবের মতো হতে চান না মিরাজ

আপডেট সময় ০৬:৫৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪