ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েলের সাথে ইউরোপীয় ইউনিয়নের অংশীদারিত্ব চুক্তি স্থগিত চায় তিন দেশ ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা মার্কিন অবরোধ ভেঙে দক্ষিণের বন্দরে ইরানি জাহাজ দেড় মাসের শিশুকে নিয়েই কারাগারে যুব মহিলা লীগ নেত্রী সিন্ডিকেটের কাছে জনগণকে জিম্মি হতে দেবে না সরকার : বাণিজ্যমন্ত্রী এপ্রিলের ২০ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২২২ কোটি ডলার কলেজছাত্র ইকবাল হত্যাকাণ্ডে ৭ জনের মৃত্যুদণ্ড, দুই নারীর কারাদণ্ড কুষ্টিয়ায় সশস্ত্র হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ১০ জন গুলিবিদ্ধ বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড জোরদার

নভেম্বরে মালদ্বীপের বিপক্ষে খেলবে বাংলাদেশ, হামজাকে পাওয়া ক্ষীণ

আকাশ স্পোর্টস ডেস্ক :

আগামী নভেম্বরের ফিফা উইন্ডোতে মালদ্বীপের সঙ্গে দু’টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। তবে এই উইন্ডোতে ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরীকে দলে পাওয়ার আশা জানিয়েছিলেন বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তবে বাফুফে সাধারণ সম্পাদক জানালেন নভেম্বরের উইন্ডোতে হামজাকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।

বাফুফে সাধারণ সম্পাদক জানান, হামজা কিছুদিন আগেই ইনজুরিতে পড়েছেন। এখনও তার রিকভারি সেশন চলছে। তবে হামজার আরও কিছু কাগজ চেয়েছে ফিফা।

তিনি বলেন, ‘হামজার বিষয়ে আমাদের সঙ্গে ফিফার কথা চলছে। তারা আরও কিছু ডকুমেন্ট চেয়েছে। আমরা হামজার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। দ্রুত সেই কাগজ পত্র ফিফায় পাঠানোর পক্রিয়া শুরু করেছি। এছাড়া হামজাকে নভেম্বর উইন্ডোতে না পাওয়ার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছেন তুষার।

মালদ্বীপের সঙ্গে ম্যাচ দু’টি হবে ঢাকায়। কিংস অ্যারেনায় ম্যাচ আয়োজন করতে বসুন্ধরা কিংসের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করেছে বলে জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক।

নভেম্বরের ১৩ ও ১৬ তারিখে হবে ম্যাচ দু’টি। মালদ্বীপের বিপক্ষে সর্বশেষ সাক্ষাতে জিতেছিল বাংলাদেশ।

গত বছরের অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের প্রাথমিক পর্বে কিংস অ্যারেনাতে রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিমের গোলে ২-১ জিতেছিল। আর অ্যাওয়ে ম্যাচটি হয়েছিল ১-১ গোলে ড্র।

Tag :
আপলোডকারীর তথ্য

ইসরায়েলের সাথে ইউরোপীয় ইউনিয়নের অংশীদারিত্ব চুক্তি স্থগিত চায় তিন দেশ

নভেম্বরে মালদ্বীপের বিপক্ষে খেলবে বাংলাদেশ, হামজাকে পাওয়া ক্ষীণ

আপডেট সময় ০৫:৫৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪