ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নাঙ্গলকোটে মাকে বাঁচাতে গিয়ে গরু চোরদের গাড়ি চাপায় কলেজছাত্রীর মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক :

কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট গ্রামে মাকে বাঁচাতে গিয়ে গরু চোরদের বেপরোয়া গাড়ী চাপায় ওই গ্রামের ফারজানা আক্তার পিংকি (২০) নামের এক কলেজশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার তালতলা-আটগ্রাম আঞ্চলিক সড়কের রায়কোট নতুন বাজার ওয়ার্কশপের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত পিংকি রায়কোট গ্রামের পূর্বপাড়ার আব্দুল কাদেরের কন্যা। সে বাঙ্গড্ডা বাদশা মিয়া স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, রায়কোট গ্রামের আব্দুল কাদেরের বাড়ির সামনে তার একটি গরু বাঁধা ছিল। দুপুরে জুম্মার নামাজের সময় বাড়ির লোকজন নামাজ পড়তে চলে যায়। ওই সময় ৪-৫ জনের গরু চোরের দল তাদের প্রাইভেটকারে ঢুকিয়ে গরুটি চুরি করে নিয়ে যাচ্ছিল। এসময় আব্দুল কাদেরের স্ত্রী আছমা বেগম চোরদেরকে বাধা দিলে তাকে মারধর করে আহত করে। আছমার চিৎকারে তার মেয়ে পিংকি দৌড়ে এসে প্রাইভেটকারটি সামনে দাঁড়ায়। ওই সময় চোর দল মেয়েটিকে গাড়ি চাপা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নিহতের পিতা আব্দুল কাদের বলেন, পূর্ব পরিকল্পিতভাবে ৪-৫ জনের গরু চোরের দল বাড়ির সামনে থেকে আমার গরুটি প্রাইভেটকারে ঢুকিয়ে নিয়ে যাচ্ছিল, এসময় আমার স্ত্রী বাধা দিলে তাকে মারধর করে। আমার মেয়ে পিংকি প্রাইভেটকারের সামনে দাঁড়ালে তাকে গাড়ী দিয়ে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।

নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নাঙ্গলকোটে মাকে বাঁচাতে গিয়ে গরু চোরদের গাড়ি চাপায় কলেজছাত্রীর মৃত্যু

আপডেট সময় ০২:২০:৪২ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪