ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

প্রেমের কথা স্বীকার করলেন শ্রদ্ধা কাপুর

আকাশ বিনোদন ডেস্ক :

শ্রদ্ধা কাপুর, বর্তমান সময়ে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। প্রেমের সম্পর্কের গুঞ্জনে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন তিনি। তবে কখনও তা স্বীকার করেননি শ্রদ্ধা। অবশেষে সম্পর্কে থাকার কথা স্বীকার করলেন এই অভিনেত্রী।

কসমোপলিটন ম্যাগাজিনকে সাক্ষাৎকার দিয়েছেন শ্রদ্ধা কাপুর। এ আলাপচারিতায় শ্রদ্ধা কাপুর বলেন, “আমি আমার পার্টনারের সঙ্গে সময় কাটাতে পছন্দ করি। যেমন— একসঙ্গে সিনেমা দেখা, ডিনারে যাওয়া বা কোথাও ঘুরতে যাওয়া। আমি এমন প্রকৃতির মানুষ যে, একসঙ্গে সময় কাটাতে অথবা কোনও কাজ নেই তারপরও একসঙ্গে সময় কাটাতে ভালোবাসি। এমনকি আমার স্কুলের বন্ধুদের সঙ্গে যদি দেখা না হয়, তবু মেজাজ খারাপ হয়ে যায়। আমার সম্পর্কের ক্ষেত্রেও তাই।”

বিয়েতে বিশ্বাস করেন কি না? এ প্রশ্নের জবাবে শ্রদ্ধা কাপুর বলেন, “বিয়েতে বিশ্বাসের প্রশ্ন নয়, বরং সঠিক ব্যক্তির সঙ্গে থাকার প্রশ্ন আগে। যদি কেউ মনে করেন বিয়ে করতে চান, তবে এটি ভালো। কিন্তু যদি তারা বিয়ে করতে না চান, সেটিও ভালো।”

‘পার্টনার’ শব্দটি ব্যবহার করে শ্রদ্ধা প্রেমের সম্পর্কে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কার সঙ্গে সম্পর্কে রয়েছেন তা পরিষ্কার করেননি এই নায়িকা। চলতি বছরের শুরুতে জানা যায়, চিত্রনাট্যকার রাহুল মোদির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শ্রদ্ধা। যদিও কয়েক মাসের ব্যবধানে এ সম্পর্ক ভেঙে যাওয়ার গুঞ্জনও বলিপাড়ায় উড়েছে।

শ্রদ্ধা কাপুর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘স্ত্রী টু’। অমর কৌশিক পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন রাজকুমার রাও। কমেডি-হরর ঘরানার এ সিনেমা গত ১৫ আগস্ট বিশ্বের ৩ হাজার পর্দায় মুক্তি পায়। মুক্তির পর বক্স অফিসে ঝড় তোলে সিনেমাটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রেমের কথা স্বীকার করলেন শ্রদ্ধা কাপুর

আপডেট সময় ০৮:৪৮:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪