ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

ইসরাইল আঞ্চলিক ও বিশ্ব শান্তির সবচেয়ে বড় হুমকি: এরদোগান

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইসরাইলকে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তির জন্য সবচেয়ে সরাসরি হুমকি হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, যারা বিশ্বশান্তি রক্ষা করার দায়িত্বে আছে, তাদের অবশ্যই এই হুমকির অবসান ঘটাতে হবে।

সার্বিয়া ও আলবেনিয়া সফর শেষে শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোগান বলেন, ইসরাইল কেবল ফিলিস্তিনের স্থিতিশীলতাকে টার্গেট করছে না, বরং লেবাননের স্থিতিশীলতাকেও আঘাত করছে এবং চারপাশের অঞ্চলে অশান্তি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।

এ সময় ইসরাইলের চলমান আগ্রাসনকে উপেক্ষা করা যাবে না বলে সতর্ক করেন এরদোগান।

সেই সঙ্গে চলমান পরিস্থিতিতে তুরস্কের গোয়েন্দা সংস্থা তেলআবিবের কর্মকাণ্ড এবং তুরস্কের বিরুদ্ধে সম্ভাব্য পদক্ষেপগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও উল্লেখ করেন তুর্কি প্রেসিডেন্ট।

এরদোগান হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘নেতানিয়াহু এবং তার সাঙ্গপাঙ্গদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। পাশাপাশি ফিলিস্তিন স্বাধীন হবে এবং লেবানন স্বাধীন থাকবে’।

এ সময় গাজার গণহত্যা প্রসঙ্গে তিনি বলেন, গাজার জনগণের ওপর চালানো গণহত্যা সবার চোখের সামনেই ঘটছে এবং এটি মানব ইতিহাসের অন্যতম লজ্জার অধ্যায় হিসেবে থেকে যাবে। যারা ‘সন্ত্রাসী ইসরাইলের’ পাশে দাঁড়াবে, তারা এই লজ্জার দাগ বহন করবে প্রজন্মের পর প্রজন্ম ধরে।

তুরস্ক আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় প্রতিশ্রুতিবদ্ধ :

এদিকে বালকান অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য তুরস্কের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে এরদোগান তার সাম্প্রতিক আলবেনিয়া ও সার্বিয়া সফরকে ‘দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত ফলপ্রসূ’ হিসেবে অভিহিত করেন।

এ সফরে এরদোগান আলবেনিয়ার প্রেসিডেন্ট বাজরাম বেগাজের সঙ্গে রাজনৈতিক ও সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন এবং সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে বিশেষ করে ফেতো-র (FETO) বিরুদ্ধে লড়াইয়ে তুরস্কের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তিনি বালকান অঞ্চলে তুরস্কের নির্মিত সবচেয়ে বড় মসজিদ নামাজগাহ মসজিদের উদ্বোধন করেন। যা কেবল উপাসনার স্থান নয়, একটি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও কাজ করবে।

লেবানন ও সিরিয়ায় ইসরাইলি কর্মপরিকল্পনা

লেবানন ও সিরিয়ায় ইসরাইলের কর্মকাণ্ড ও পরিকল্পনা সম্পর্কে এরদোগান বলেন, ‘ইসরাইল যদি দামেস্ক দখল করে, দখলদাররা তাহলে তুরস্কের সীমান্তের কাছাকাছি চলে আসবে। এ বিষয়ে হয়তো ইসরাইলের পরিকল্পনা থাকতে পারে, তবে আল্লাহই সর্বোচ্চ এবং উত্তম পরিকল্পনাকারী’।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

ইসরাইল আঞ্চলিক ও বিশ্ব শান্তির সবচেয়ে বড় হুমকি: এরদোগান

আপডেট সময় ০৭:৪৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪