ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিপিএলে নতুন দলে মিরাজ

আকাশ স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত মৌসুমে ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন মেহেদী হাসান মিরাজ। নতুন মৌসুমে বদলে গেল তার ঠিকানা। বরিশাল ছেড়ে খুলনাতে পাড়ি জমিয়েছেন এই অলরাউন্ডার। বিপিএলের একাদশ আসরে তাকে দেখা যাবে খুলনা টাইগার্সের জার্সিতে।

গতবার খুলনার কোচিং করিয়েছিলেন তালহা জুবায়ের। এবারও তার ওপরই আস্থা রাখতে যাচ্ছে দলটি। বিপিএলের সর্বশেষ আসরে সাবেক এই পেস বোলারের কোচিংয়েই দারুণ শুরু করেছিল খুলনা। যদিও মাঝপথে খেই হারিয়ে সেমিফাইনালের সুযোগ হাতছাড়া হয়ে যায় দলটির।

শক্তি বাড়াতে এবার সরাসরি চুক্তিতে মিরাজকে দলে ভিড়িয়েছে খুলনা। এছাড়া গতবার দলটিতে খেলা স্পিনার নাসুম আহমেদ এবং ব্যাটার আফিফ হোসেনকে ধরে রেখেছে তারা।

তবে গত আসরে দলটির নেতৃত্ব দেওয়া এনামুল হক বিজয়কে ছেড়ে দিয়েছে খুলনা।

প্রসঙ্গত, আগামী ১৪ অক্টোবর বিপিএলের একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার আগে শেষ সময়ে সরাসরি চুক্তির মাধ্যমে দেশি-বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়াতে ব্যস্ত সময় কাটছে দলগুলোর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিপিএলে নতুন দলে মিরাজ

আপডেট সময় ০৭:২১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪