ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

“ভারতে ‘শিক্ষাসফর’ করার সুযোগ পেয়ে ভাগ্যবান বাংলাদেশ”

আকাশ স্পোর্টস ডেস্ক :

দুই টেস্ট এবং তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে ভারত সফর করছে বাংলাদেশ। এর মধ্যে টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে নাজমুল হোসেন শান্তর দল। টি-টোয়েন্টিতেও একই পরিণতির দিকে হাঁটছে বাংলাদেশ। দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হয়েছে। শনিবার (১২ অক্টোবর) শেষ ম্যাচে হায়দরাবাদে ধবলধোলাই এড়াতে ভারতের মুখোমুখি হবে সফরকারীরা।

তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির আগে শুক্রবার (১১ অক্টোবর) সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ নিক পোথাস। তিনি বলেন, ‘ভারতে অনেক দলই এসে বাজে সফর কাটিয়ে যায়। আমাদেরকে যেদিকে নজর দিতে হবে তা হচ্ছে শিখতে পারছি কী না, সামনের দিকে তাকাতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি আসছে সামনে, টি-টোয়েন্টি আছে।’

ভারত সফরে জয় এখনো অধরা, শিক্ষাই তাই সবেধন নীলমণি। এই প্রসঙ্গে পোথাসের মন্তব্য, ‘আমরা কিছুটা ভাগ্যবানও যে ভারত সফরে আসতে পেরেছি। কারণ এখানে অনেক কিছু শেখা হয়েছে আমাদের। শিক্ষাটা সৎভাবে হতে হবে। আপনি চাইলে বিশ্বের সেরা কারও সাথে কথা বলে দেখতে পারেন, তারা আপনাকে বলবে যে, প্রতিদিনই শেখার দিন। যখন আপনি শেখা বন্ধ করে দেবেন, তখনই সমস্যা শুরু হবে। ফলে এটা (শিক্ষা) কোনো সমস্যা নয় আমাদের।’

পরিসংখ্যান যদিও বলছে, বাংলাদেশ ক্রিকেটে আপাতত উল্টোরথ চলছে। ২০১৯ সালে ভারত সফর করেছিল বাংলাদেশ। টেস্ট সিরিজে ধবলধোলাই হলেও টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি জিতেছিল দিল্লিতে। এবার প্রথম দুটি হেরে ইতিমধ্যে সিরিজ খুইয়েছে। শেষ টি-টোয়েন্টিতে কী হবে বলে দেবে সময়।

তবে এখন পর্যন্ত চার ম্যাচ ধরলে, পাঁচ বছর আগের পারফরম্যান্স থেকে যে অবনতি হয়েছে, তা মেনে নিতে কারও বিশেষ আপত্তি থাকার কথা নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত যুব উন্নয়ন পরীক্ষা, চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

“ভারতে ‘শিক্ষাসফর’ করার সুযোগ পেয়ে ভাগ্যবান বাংলাদেশ”

আপডেট সময় ০৭:৪৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪