ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হতাশ যুবক ফেসবুক লাইভে এসে ছিঁড়লেন একাডেমিক সনদপত্র

আকাশ জাতীয় ডেস্ক:

দীর্ঘদিন চেষ্টা করেও চাকরি না পেয়ে হতাশ এক যুবক তার একাডেমিক সব সনদপত্র ছিঁড়ে ফেলেছেন।

সোমবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে এ কাণ্ড ঘটান তিনি।

বাদশা মিয়া নামে ওই যুবক ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ সুন্দরখাতা গ্রামের কৃষক মহুবার রহমানের ছেলে। তিনি ছয় ভাই-বোনের মধ্যে সবার বড়।

জানা যায়, বাদশা পাঙ্গা চৌপতি আব্দুল মজিদ দাখিল মাদরাসা থেকে ২০০৭ সালে জিপিএ ৩.৯২ পেয়ে বিজ্ঞান বিভাগ থেকে দাখিল, ২০০৯ সালে সোনাখুলি মুন্সিপাড়া কামিল মাদরাসা থেকে জিপিএ ৪.০৮ পেয়ে আলিম ও ২০১৪ সালে নীলফামারী সরকারি কলেজ থেকে পদার্থ বিজ্ঞান বিষয়ে স্নাতক সম্পন্ন করেন।

গত জুনে সরকারি চাকরির বয়স শেষ হওয়ায় হতাশায় ভুগছিলেন তিনি। দিন-দিন হতাশা বেড়ে যাওয়ায় ফেসবুক লাইভে এসে তার সকল একাডেমিক সনদপত্র ছিঁড়ে ফেলেন।

বাদশা মিয়া বলেন, সার্টিফিকেটের চাকরির বয়স শেষ। এখন সে সার্টিফিকেট রেখে কি লাভ? বয়স থাকতেই তো চাকরি নিতে পারিনি। এখন বয়সও শেষ। তাহলে সে সার্টিফিকেট রেখে কী হবে। এখন সার্টিফিকেটগুলো আমার কাছে শুধুই কাগজ।

তিনি বলেন, আমার ধারণা বর্তমানে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের শিক্ষিত ছেলেরা। এরা না পারে সহজে চাকরি জোটাতে, আবার না পারে অর্থের অভাবে ব্যবসা-বাণিজ্য করতে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হতাশ যুবক ফেসবুক লাইভে এসে ছিঁড়লেন একাডেমিক সনদপত্র

আপডেট সময় ১১:৫৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২