ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শান্তি-স্থিতিশীলতার খোঁজে ৪৩ বছরে ৫৩ বিয়ে!

আকাশ নিউজ ডেস্ক:

সৌদি আরবের এক পুরুষ দাবি করেছেন তিনি শান্তি ও স্থিতিশীলতার খোঁজে ৫৩ বার বিয়ে করেছেন। তার দাবি, ব্যক্তিগত ভোগের জন্য নয় কেবল শান্তির খোঁজেই তিনি এমনটা করেছেন।

যদিও গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি নিজের পরিচয় প্রকাশ করেননি।

৬৩ বছরের ওই ব্যক্তি সৌদির মালিকানাধীন এমবিসি টেলিভিশনকে জানিয়েছেন, তিনি আরও একজনকে বিয়ে করেছেন, তবে এবার আর তার পুনঃরায় বিয়ে করার ইচ্ছে নেই।

তিনি বলেন, ‘যখন আমি প্রথম বিয়ে করি, আমার একের অধিক বিয়ে করার ইচ্ছে ছিল না কারণ আমি স্বাছন্দ্য বোধ করছিলাম, আমাদের বাচ্চাও ছিল।’ ‘তবে কিছুদিন পর সমস্যা শুরু হয় এবং আমি আবার বিয়ে করার সিদ্ধান্ত নেই। যখন আমার বয়স ২৩ তখন আমি আমার স্ত্রীকে আমার সিদ্ধান্তের কথা জানাই।’

বিয়ের পর প্রথম ও দ্বিতীয় স্ত্রীর মধ্যে সংঘাত শুরু হয়। সেই সংঘাতই নাকি তাকে তৃতীয় ও চতুর্থ বিয়ে করতে প্ররোচণা দেয়। পরে তিনি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্ত্রীকে তালাক দেন।

ওই ব্যক্তি দাবি করেছেন, এরপর তিনি তাকে খুশি করতে পারবে এমন নারীর খোঁজে একের পর এক বিয়ে করেন। তিনি বলেন, ‘আমি দীর্ঘ সময়ে ৫৩ নারীকে বিয়ে করেছি। প্রথমবার আমি বিয়ে করেছিলাম ২০ বছর বয়সে, প্রথম স্ত্রী আমার চেয়ে ৬ বছরের ছোটো ছিল।’

ওই ব্যক্তি আরও জানিয়েছেন ৫৩ বিয়ের মধ্যে এমন বিয়ে আছে, যার দৈর্ঘ্য ছিল মাত্র ১ রাত। তিনি বলেন, ‘পৃথিবীর প্রত্যেক পুরুষই চায় এক স্ত্রীর সাথে আজীবন থাকতে চায়… কোনো তরুণ নারীর ভেতরে স্থিতিশীলতা খুঁজে পাওয়া যায় না কিন্তু বয়স্ক নারীতে সেই স্থিতিশীলতা আছে।’

তিনি আরও বলেন, ‘আমার অধিকাংশ স্ত্রীরাই ছিল সৌদির।’ বিদেশে গিয়েও ওই সৌদি পুরুষ বিয়ে করেছেন। তিনি বলেন, ‘আমি সেখানে (বিদেশে) তিন থেকে চার মাস থাকতাম, নিজেকে পাপ থেকে বাঁচাতে বিয়ে করেছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শান্তি-স্থিতিশীলতার খোঁজে ৪৩ বছরে ৫৩ বিয়ে!

আপডেট সময় ১০:৫২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২