ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মিরপুরে হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ রোববার

আকাশ জাতীয় ডেস্ক:   

মিরপুরে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও সারাদেশে বিএনপির সভাসমাবেশে বাধা ও হামলার প্রতিবাদে আগামী ১৮ সেপ্টেম্বর রোববার ঢাকা মহানগরসহ সব মহানগর এবং জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিবাদ বিক্ষোভ করবে বিএনপি।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

এসময় তিনি মিরপুরে বিএনপির সমাবেশ পণ্ড ও হামলার জন্য যৌথভাবে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেন। এর প্রতিবাদে সারাদেশে কর্মসূচির অংশ হিসেবে রোববার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি প্রতিবাদ সমাবেশ করবে।

তিনি বলেন, আমরা পরিষ্কার করে বলতে চাই সন্ত্রাসী হামলা, হত্যা, যখম, গ্রেফতার করে, মিথ্যা মামলা দিয়ে কখনো আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। আমরা দৃঢ় প্রতিজ্ঞ। বাংলাদেশের মানুষ এখন পরিবর্তন চায়। আওয়ামী লীগ একটি গণতন্ত্রবিরোধী সন্ত্রাসী শক্তি। আওয়ামী লীগ দেশের মানুষের অধিকার হরণকারী শক্তি। অতীতেও তারা একদলীয় শাসনব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিল। এখনও একই উদ্দেশ্যে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়।

মির্জা ফখরুল বলেন, আজকে যখন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি পাচ্ছে। অর্থনৈতিক ব্যবস্থা একেবারে ধ্বসে পড়েছে। দেশে সুশাসন বলতে কিছু নেই। একথাগুলো শুধু আমাদের না, গণতান্ত্রিক দেশের তালিকায় ১৮২দেশের মধ্যে বাংলাদেশ ১৬২নম্বরে। এটা দেখলেই বুঝবেন এই দেশ এখন কিভাবে একটা কতৃত্ববাদী, ফ্যাসিবাদী সরকার শাসন করছে। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো তারা বাংলাদেশের মানুষকে শোষণ করছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, উত্তরের সদস্য সচিব আমিনুল হক, দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু, বিএনপি নেতা কামরুজ্জামান রতন, যুবদল নেতা শফিকুল ইসলাম মিল্টন উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শরীফ: আলহামদুলিল্লাহ, আমি ন্যায়বিচার পেয়েছি

মিরপুরে হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ রোববার

আপডেট সময় ১২:৪১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২