ঢাকা ০৮:২২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয়:সংসদে জিএম সিরাজ ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৪ আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক: শিক্ষামন্ত্রী দেশে বর্তমানে ৬৪টি জিআই পণ্য নিবন্ধিত রয়েছে : শিল্পমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সাড়ে ৩ মাসে বিপিসির লোকসান ১৭ হাজার কোটি টাকা : জ্বালানিমন্ত্রী অসংক্রামক রোগ প্রতিরোধে ৩৫ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ দুই মামলায় সাবেক এমপি মমতাজের জামিন স্থগিত ১৬ দিনে ৪ দফা ‘পুশ-ইন’ চেষ্টা: ৬৪ জনকে ফেরত পাঠাল বিজিবি শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী সিঙ্গাপুরের এসএটিএস ক্যালকুলেটরে হিসাব কষে ১৫ শতাংশ ঘুষ নিলেন পিআইও, ভিডিও ভাইরাল

‘ইম্প্যাক্ট’ নিয়ে কোচের সঙ্গে একমত সোহান

আকাশ স্পোর্টস ডেস্ক:

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করে ফেলেছে বাংলাদেশ। প্রস্তুতিটা যেন ঠিকঠাক হয়, ওই আয়োজনও চলছে জোরেশোরে।

২২ তারিখ থেকে সংযুক্ত আরব আমিরাতে হবে এক সপ্তাহের প্রস্তুতি ম্যাচ। দেশটির জাতীয় দলের সঙ্গে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিও খেলবে বাংলাদেশ।

ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের ব্যস্ততায় এই প্রস্তুতি ম্যাচগুলোতে থাকছেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তার অনুপুস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান। গতকাল সংবাদ সম্মেলনে টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম বলেছেন, পারফরম্যান্সের চেয়ে তার কাছে গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট।

আজ তার সুরে সোহানও সাংবাদিকদের বলেছেন, ‘ভালো বুঝি বা খারাপ, এটা বুঝে তো লাভ নেই। মাঠে পারফর্ম করতে হবে। কোচের সঙ্গে আমি একমত, আমাদের পারফর্ম করা খুব গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে ইমপ্যাক্ট ফেলাও গুরুত্বপূর্ণ। বড় বড় রান করার চেয়ে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ইমপ্যাক্ট ইনিংসগুলো খুব গুরুত্বপূর্ণ টি-টোয়েন্টিতে। ’

দল হিসেবে ভালো করাতে জোর দিচ্ছেন সোহান। বলেছেন, ‘ওভাবে চিন্তা করিনি, দেখিওনি কিছু। সবসময় আমার লক্ষ্য থাকে যেন ….বেশ কিছুদিন ধরে টি-টোয়েন্টিতে ভালো করতে পারছি না। আমার মনে হয় যে দল হিসেবে ভালো করা খুব গুরুত্বপূর্ণ। আর আমরা যে খুব খারাপ খেলেছি তাও না। ’

‘কিন্তু আমরা ক্লোজ ম্যাচ যেগুলো আমাদের দিকে আসতে পারব এই জায়গাটায় হেরে যাচ্ছি। ৫০-৫০ বা ৬০-৪০ চান্স যে থাকে ম্যাচগুলো যদি আমাদের দিকে কীভাবে আনা যায়, এই জায়গাগুলোতে উন্নতি করার একটা জায়গা আছে আমাদের। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল

‘ইম্প্যাক্ট’ নিয়ে কোচের সঙ্গে একমত সোহান

আপডেট সময় ০৬:৩৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২