ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্বকাপের আগে সাকিবকে ছাড়াই আমিরাতে যাচ্ছে বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক:

দুইবার ফাইনালিস্ট বাংলাদেশ দল সদ্য সমাপ্ত এশিয়া কাপে সুপার ফোরেই উঠতে পারেনি। এর একমাত্র কারণ এবারের এশিয়া কাপ হয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটে। যে ফরম্যাটে বাংলাদেশের পারফরম্যান্স ম্রিয়মান।

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী টাইগাররা। ভয়ডরহীন নতুন ব্র্যান্ডের ক্রিকেট খেলতে মরিয়া সাকিবের দল। কিন্তু সেই লক্ষ্যে বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছে বাংলাদেশ। সেখানে স্বাগতিকদের বিপক্ষে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

তবে সে ম্যাচ দুটিতে অধিনায়ক সাকিব আল হাসানকে পাচ্ছে না টাইগাররা। তার বদলে অধিনায়কত্ব করবেন উইকেটকিপার নুরুল হাসান সোহান।

বৃহস্পতিবার এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন।

তিনি বলেন, ম্যাচ দুটি খেলতে আগামী ২২ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে সফর করবে বাংলাদেশ দল। আন্তর্জাতিক ম্যাচের মর্যাদা পাবে এ ম্যাচ দুটি। ত্রিদেশীয় সিরিজের আগে দেশের বাইরে চারদিনের বিশেষ ক্যাম্পিংয়ের জন্য সংযুক্ত আরব আমিরাতকে বেছে নেওয়া হয়েছে। কন্ডিশন এক না হলেও, ফ্যাসিলিটিজের কারণে আরব আমিরাতকে বেছে নেয়া হয়েছে। কোচিং স্টাফের সবাইকে সেখানে রাখার চেষ্টা করা হবে।

সুজন আরও বলেন, দু্বাই প্রস্তুতি পর্ব ও ম্যাচ দুটিতে অধিনায়ক সাকিব আল হাসানকে পাওয়া যাবে না হয়তো। কারণ সিপিএলে খেলার জন্য বোর্ড থেকে আগেই তাকে ছাড়পত্র দেয়া হয়েছে। তবে টিম চাইলে ফিরতে পারেন তিনি।

আগামী ১৬ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ডকে নিয়ে আয়োজিত হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সেই সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ অক্টোবর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিশ্বকাপের আগে সাকিবকে ছাড়াই আমিরাতে যাচ্ছে বাংলাদেশ

আপডেট সময় ০৬:২১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২